Dhaka ০৪:৩০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

মিয়ানমার উপকূলে গভীর নিম্নচাপ: রাজধানীসহ দেশজুড়ে ভ্যাপসা গরম অব্যাহত

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:৪০:০৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২২ বার দেখা হয়েছে

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সিস্টেমটি দ্রুত উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে রাতের মধ্যেই মিয়ানমারের স্থলভাগে উঠে যেতে পারে। ফলে এর সরাসরি প্রভাব বাংলাদেশে পড়ার আশঙ্কা কম। তবে এর প্রভাবে চট্টগ্রামসহ দেশের কয়েকটি অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। এদিকে বৃষ্টির পরিমাণ কম থাকায় সারা দেশে ভ্যাপসা গরম অব্যাহত রয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দক্ষিণ উপকূলীয় মিয়ানমার ও তৎসংলগ্ন এলাকায় প্রথমে সৃষ্টি হওয়া লঘুচাপটি উত্তর আন্দামান সাগর ও মিয়ানমার উপকূলে গিয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়। পরে এটি ঘনীভূত হয়ে সোমবার সকালে নিম্নচাপ এবং দুপুরে গভীর নিম্নচাপে রূপ নেয়। বর্তমানে এটি উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থান করছে। সমুদ্রবন্দরগুলোকে দূরবর্তী সতর্কসংকেত নম্বর ১ দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, লঘুচাপটি দ্রুত উপকূলের দিকে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি রাতের মধ্যেই মিয়ানমারের স্থলভাগে উঠে যেতে পারে। ফলে বাংলাদেশের ওপর এর বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা নেই। সাগরের উপরিভাগের তাপমাত্রা বেশি থাকলেও সিস্টেমটি দ্রুত উপকূলের দিকে ধাবিত হওয়ায় পর্যাপ্ত শক্তি সঞ্চয়ের সুযোগ পাচ্ছে না এবং ক্রমেই দুর্বল হয়ে পড়ছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই দিন চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। দেশের অন্যান্য এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এদিকে সোমবার দেশের কোথাও বৃষ্টির দেখা মেলেনি। ফলে দেশজুড়ে তাপমাত্রা বেড়ে ভ্যাপসা গরমের অনুভূতি বেড়েছে। রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সারা দেশের সর্বোচ্চ সিলেটে ৩৭ দশমিক ৬ এবং রাজধানীতে ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

মিয়ানমার উপকূলে গভীর নিম্নচাপ: রাজধানীসহ দেশজুড়ে ভ্যাপসা গরম অব্যাহত

সর্বশেষ হালনাগাদ : ০৭:৪০:০৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬