Dhaka ০৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

সংবিধান সংশোধনে ফের গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

  • সর্বশেষ হালনাগাদ : ১০:২৮:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২৭ বার দেখা হয়েছে

জুলাই সনদের আলোকে সংবিধান সংশোধনে নতুন করে গণভোট আয়োজনের কথা জানিয়েছেন সংবিধান সংশোধনবিষয়ক বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আদালতের রায়ে সংবিধানের বিশেষ কিছু ধারা সংশোধনে গণভোটের বিধান ফিরে আসায় এই উদ্যোগ নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন। তবে ত্রয়োদশ সংসদ নির্বাচনের সঙ্গে হওয়া গণভোট বাতিল হয়নি বলেও নিশ্চিত করেন মন্ত্রী। ডিসেম্বরের মধ্যে কমিটির রিপোর্ট চূড়ান্ত করে নতুন বছরের প্রথম অধিবেশনে সংবিধান সংশোধন বিল উত্থাপনের কথা জানান তিনি।

গতকাল রোববার বিকালে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাদের সঙ্গে সংবিধান সংশোধন বিষয়ে মতবিনিময় সভায় সালাহউদ্দিন আহমদ কমিটি ও সরকারের অবস্থান ব্যক্ত করেন। তিনি আশা প্রকাশ করেন যে, বিরোধী দল কমিটিতে প্রতিনিধি না দিলেও সংশোধন বিল সংসদে উত্থাপিত হলে তারা তার ওপর আলোচনায় অংশ নেবে।

বৈঠক সূত্র জানায়, জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত এই মতবিনিময়ে সিনিয়র সাংবাদিকদের বেশিরভাগই উচ্চকক্ষে পিআর পদ্ধতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা, বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত করার বিষয়ে সংবিধান সংশোধনে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন। দলীয় প্রভাবমুক্ত নিয়োগ না হলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো অতীতের মতোই বিতর্কিত ও দুর্বল হয়ে পড়বে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।

কয়েকজন সম্পাদক মতপ্রকাশ করেন যে, বিরোধী দলের সক্রিয় অংশগ্রহণ ছাড়া সংবিধান সংশোধনে দুর্বলতা থেকে যাবে। তারা বিরোধী দলের পাঁচ সংসদ সদস্যকে কমিটিতে আনার চেষ্টা অব্যাহত রাখার ওপরও জোর দেন। সম্পাদক নূরুল কবীর ও সন্তোষ শর্মা ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ বাদ দেওয়ার প্রস্তাব করেন বলে জানা গেছে।

বৈঠকে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, তত্ত্বাবধায়ক সরকারপ্রধান মনোনয়নে সতর্ক থাকতে হবে। সবার কাছে গ্রহণযোগ্য ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। অন্যথায় অতীতের মতো বড় ধরনের সংকট সৃষ্টি হবে। প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা কেন্দ্রীভূত রাখার বর্তমান ব্যবস্থা থেকে বেরিয়ে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য সৃষ্টি যে অঙ্গীকার বিএনপি নির্বাচনের আগে করেছে, তা বাস্তবায়নের প্রস্তাব দেন তিনি।

ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল না থাকাকে তাদের ‘রাজনৈতিক ভুল’ হিসেবে বর্ণনা করেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সংবিধান সংশোধনে ফের গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সর্বশেষ হালনাগাদ : ১০:২৮:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬