Dhaka ১০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ভারতে পর্যটক সংখ্যায় অন্যান্য দেশের তুলনায় শীর্ষে রয়েছে বাংলাদেশ

  • সর্বশেষ হালনাগাদ : ১০:০৬:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে

ভারতের পর্যটন মন্ত্রণালয়ের সংকলিত প্রাথমিক তথ্যের বরাতে জানা গেছে, গত অগাস্ট মাসে দেশটিতে বিদেশি পর্যটকের আগমন অন্তত ১০ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা গত দুই বছরেরও বেশি সময়ের মধ্যে একক কোনো মাসে সর্বোচ্চ রেকর্ড। গত বছরের অগাস্ট মাসে ৬ দশমিক ২৫ লাখ বিদেশি পর্যটক ভারতে এলেও চলতি বছরের একই সময়ে এই সংখ্যা বৃদ্ধি পেয়ে ৬ দশমিক ৯১ লাখে দাঁড়িয়েছে। মূলত বাংলাদেশি পর্যটকদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় এই উর্ধ্বগতিতে বড় ধরনের ভূমিকা রেখেছে, যার ফলে ২০২৪ সালের ফেব্রুয়ারির পর প্রথমবারের মতো ভারতে বিদেশি পর্যটক আগমন দুই অঙ্কের প্রবৃদ্ধি অর্জন করল।

সাম্প্রতিককালে বাংলাদেশ ও ভারতের মধ্যকার রাজনৈতিক সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন টানাপোড়েন বৃদ্ধি পেলেও পর্যটক প্রবাহে তার বড় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। দ্য হিন্দুর প্রতিবেদনে প্রকাশ, ঐতিহ্যগতভাবে ২০২৩ সাল পর্যন্ত ভারতের পর্যটকদের প্রধান উৎসস্থল হিসেবে বাংলাদেশ বিবেচিত হলেও এবার রাজনৈতিক উত্তেজনার মধ্যেই বাংলাদেশি পর্যটকের সংখ্যা প্রায় ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। প্রাথমিক তথ্যানুযায়ী, শুধুমাত্র গত অগাস্ট মাসেই বাংলাদেশ থেকে ৭৪ হাজারের বেশি মানুষ বিভিন্ন উদ্দেশ্যে ভারত ভ্রমণ করেছেন, যা পর্যটক সংখ্যার দিক থেকে সব দেশের মধ্যে শীর্ষস্থান অধিকার করেছে।

বাংলাদেশ ছাড়াও অন্যান্য দেশ থেকে ভারতে পর্যটক আসার হার লক্ষণীয়ভাবে বৃদ্ধি পেয়েছে, যার মধ্যে চীন উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, চীন থেকে ভারতে আসা পর্যটকের বার্ষিক বৃদ্ধি শতভাগের বেশি বেড়ে ৯ হাজার ছাড়িয়ে গেছে। এছাড়া যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে অগাস্ট মাসে পর্যটকের সংখ্যা ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং কানাডা, জার্মানি, মালয়েশিয়া ও শ্রীলঙ্কার মতো দেশগুলো থেকেও পর্যটক আসার হার ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ভারতে পর্যটক সংখ্যায় অন্যান্য দেশের তুলনায় শীর্ষে রয়েছে বাংলাদেশ

সর্বশেষ হালনাগাদ : ১০:০৬:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬