Dhaka ১০:৪৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

বরিশালে কর্মজীবী বাবা-মায়ের সন্তানদের নিরাপদ যত্নে ‘ডে কেয়ার অ্যান্ড প্রি-স্কুল’ চালু

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:৩২:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে

কর্মজীবী বাবা-মায়ের সন্তানদের নিরাপদ যত্ন, শিক্ষা ও বিনোদনের সুযোগ নিশ্চিত করতে বরিশাল নগরীতে প্রথমবারের মতো যাত্রা শুরু করেছে ‘বরিশাল ডে কেয়ার অ্যান্ড প্রি-স্কুল’। এক বছর থেকে ১০ বছর বয়সী শিশুদের জন্য আধুনিক সব সুযোগ-সুবিধা নিয়ে প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে।

রোববার বিকেলে নগরীর নতুন বাজার এলাকার সপ্তবর্ণা কমিউনিটি সেন্টারের তৃতীয় তলায় বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, “অনেক পরিবারেই কর্মজীবী মায়েদের অনুপস্থিতিতে সন্তানকে একা হাতে লালন-পালন করতে গিয়ে অভিভাবকদের নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়। বিশেষ করে যাদের মা নেই বা কর্মজীবী, তাদের জন্যও এই প্রতিষ্ঠানটি আশীর্বাদ হয়ে দাঁড়াবে।” এ সময় তিনি প্রতিষ্ঠানটির পরিচালক ফারজানা আক্তার মনিকে শিশুদের প্রতি মায়ের মতো স্নেহ, ভালোবাসা ও যত্ন নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান।

প্রতিষ্ঠানটির পরিচালক ফারজানা আক্তার মনি জানান, স্বল্প খরচে এক বছর থেকে ১০ বছর বয়সী শিশুদের এখানে ভর্তি করা যাবে। শিশুদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুরো প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং প্রতিটি অভিভাবককে এই সিসি ক্যামেরার অ্যাক্সেস দেওয়া হবে। ফলে অভিভাবকরা ঘরে বসেই মোবাইল বা অন্যান্য ডিভাইসের মাধ্যমে তাঁদের সন্তানের লাইভ ভিডিও ফুটেজ দেখতে পারবেন। এ ছাড়া শিশুদের খেলাধুলা ও শারীরিক চর্চার জন্য রয়েছে সুপরিসর প্লে-জোন এবং পড়াশোনার জন্য মানসম্মত কোচিং ও প্রি-স্কুলের ব্যবস্থা।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসকের একান্ত ব্যক্তিগত সচিব মাসুম হাসান, সহকারী ব্যক্তিগত সচিব সাকলাইন মোস্তাকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

বরিশালে কর্মজীবী বাবা-মায়ের সন্তানদের নিরাপদ যত্নে ‘ডে কেয়ার অ্যান্ড প্রি-স্কুল’ চালু

সর্বশেষ হালনাগাদ : ০৮:৩২:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬