Dhaka ১০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ভারতের মাটিতে প্রথমবার মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান: বহুজাতিক মহড়ায় অংশগ্রহণ

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:৩২:০৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২৪ বার দেখা হয়েছে

ভারতের মাটিতে প্রথমবারের মতো অবতরণ করেছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ছয়টি এফ-৩৫ যুদ্ধবিমান। এসব যুদ্ধবিমানের সঙ্গে দুই শতাধিক মার্কিন সেনাসদস্যও ভারতে এসেছেন। যোধপুরে শুরু হওয়া বহুজাতিক বিমান মহড়া ‘তরং শক্তি’তে অংশ নিতেই এফ-৩৫গুলোর এই সফর।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সার্জিও গোর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক যুদ্ধবিমানগুলো এবার ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধবিমানগুলোর সঙ্গে একই আকাশে মহড়ায় অংশ নেবে, যা একটি গুরুত্বপূর্ণ ও আনন্দের বিষয়।

যোধপুর বিমানঘাঁটিতে আয়োজিত এই আন্তর্জাতিক মহড়া আগামী ১২ অক্টোবর পর্যন্ত চলবে। এতে যুক্তরাষ্ট্র ও ভারত ছাড়াও বাংলাদেশ, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা এবং সংযুক্ত আরব আমিরাত অংশ নিচ্ছে।

মহড়ায় নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শনের জন্য ভারতীয় বিমানবাহিনীও ফরাসি প্রযুক্তির রাফাল, দেশীয়ভাবে তৈরি তেজস এবং রাশিয়ার মিগ-২৯ সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ যুদ্ধবিমান নিয়ে অংশ নিয়েছে।

ভারতে এফ-৩৫ যুদ্ধবিমানের এই প্রথম উপস্থিতি আন্তর্জাতিক মহড়াটিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। যুক্তরাষ্ট্রের অন্যতম আধুনিক যুদ্ধবিমান হিসেবে পরিচিত এফ-৩৫-এর ভারতীয় বিমানবাহিনীর সঙ্গে যৌথ মহড়ায় অংশ নেওয়া দুই দেশের সামরিক সহযোগিতার ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ভারতের মাটিতে প্রথমবার মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান: বহুজাতিক মহড়ায় অংশগ্রহণ

সর্বশেষ হালনাগাদ : ০৮:৩২:০৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬