Dhaka ১০:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

নানা সংকটে বান্দরবানের পর্যটন শিল্প, বাড়ছে পর্যটকদের ভোগান্তি

  • সর্বশেষ হালনাগাদ : ০১:৪৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১১ বার দেখা হয়েছে

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বান্দরবানে নানা প্রস্তুতি নেওয়া হলেও অপরিকল্পিত ব্যবস্থাপনা ও বিভিন্ন সংকটের কারণে কাঙ্ক্ষিত সুফল থেকে বঞ্চিত হচ্ছেন পর্যটকরা। প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর এই জেলায় পর্যটনশিল্প বিকাশের কথা বলা হলেও এখনো কাটেনি মৌলিক সমস্যাগুলো।

স্থানীয় সূত্রে জানা যায়, দিনভর বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার পর সন্ধ্যার পর পর্যটকদের সময় কাটানোর মতো পর্যাপ্ত বিনোদনকেন্দ্র বা পার্ক না থাকায় তাদের হোটেলের চার দেওয়ালের মধ্যে সময় কাটাতে হয়। বিশেষ করে স্বল্প সময়ের জন্য আসা ভ্রমণপিপাসুরা সান্ধ্যকালীন বিনোদনের অভাবে বেশ ভোগান্তিতে পড়েন।

পর্যটন ব্যবসায়ীদের অভিযোগ, প্রশাসন ও স্থানীয় কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়হীনতার কারণেই পর্যটন খাতের কাঙ্ক্ষিত উন্নয়ন থমকে আছে। বান্দরবানকে একটি আধুনিক ও আকর্ষণীয় পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে অবিলম্বে যৌথ উদ্যোগ গ্রহণ করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

নানা সংকটে বান্দরবানের পর্যটন শিল্প, বাড়ছে পর্যটকদের ভোগান্তি

সর্বশেষ হালনাগাদ : ০১:৪৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬