Dhaka ০৯:১৯ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করলেও বিকল্প পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের

  • সর্বশেষ হালনাগাদ : ১২:১০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১০ বার দেখা হয়েছে

ইরানের সঙ্গে আলোচনার পর দেশটির দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রস্তাবটি নাকচ করলেও এর বিপরীতে কোনো বিকল্প পরিকল্পনা এখনো প্রকাশ করেননি তিনি। ফলে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চলমান কূটনৈতিক তৎপরতা নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছে।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুই দেশের মধ্যে যোগাযোগ চলছি। শুরুতে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে বলে দাবি করেছিলেন ট্রাম্প। তবে সাম্প্রতিক সময়ে তিনি জানিয়েছেন যে ইরানের দেওয়া প্রস্তাবে তার কোনো আগ্রহ নেই।

ট্রাম্পের দাবি, হরমুজ প্রণালির অবরোধের কারণে তেহরান বর্তমানে তীব্র অর্থনৈতিক চাপের মুখে রয়েছে এবং সে কারণেই তারা সমঝোতায় পৌঁছাতে চাইছে। তবে মার্কিন প্রেসিডেন্টের এমন দাবির বিপরীতে ভিন্ন মত পোষণ করেছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে, সংবাদমাধ্যমের প্রতিবেদনে ইঙ্গিত মিলেছে যে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে পুনরায় সামরিক হামলা শুরুর বিষয়টি ট্রাম্পের সহযোগীরা বিবেচনা করছেন। এর আগে ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং আঞ্চলিক সংঘাত কমানোর লক্ষ্যে সাত দিনের একটি পরিকল্পনা প্রস্তাব করা হয়েছিল।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করলেও বিকল্প পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের

সর্বশেষ হালনাগাদ : ১২:১০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬