Dhaka ০৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ভেনেজুয়েলায় ৩৯ রাজনৈতিক বন্দির মুক্তি, আলোচনার অগ্রগতি

  • সর্বশেষ হালনাগাদ : ১২:০০:২৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১৩ বার দেখা হয়েছে

ভেনেজুয়েলায় আরও ৩৯ জন রাজনৈতিক বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের সমর্থনে দেশটির অন্তর্বর্তী সরকার ও বিরোধীদের মধ্যে চলমান আলোচনার পরিপ্রেক্ষিতে এই মুক্তি দেওয়া হলো।

মানবাধিকার সংগঠন জুস্তিসিয়া, এনকুয়েন্ত্রো ই পারদোন (জেইপি) জানিয়েছে, দেশটির বিভিন্ন কারাগার থেকে মোট ৩৯ জন রাজনৈতিক ভিন্নমতাবলম্বীকে মুক্তি দেওয়া হয়েছে। মুক্তিপ্রাপ্তদের মধ্যে আটজন নারীও রয়েছেন, যাদের ২০২১ সালে ‘মাদক-সন্ত্রাসবাদ’-এর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জেইপি বলেছে, যারা এখনো কারাগারে রয়েছেন, তাদের ‘মুক্তির দাবি অব্যাহত থাকবে এবং পরিস্থিতির ওপর সতর্ক নজর রাখা হবে।’

শুক্রবার ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সরকার এবং বিরোধীরা দ্বিতীয় দফায় আলোচনায় বসে। গত জানুয়ারিতে মার্কিন সামরিক অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর ওয়াশিংটনের অনুমোদনে এই আলোচনা এগিয়ে চলছে।

রাজনৈতিক বন্দিদের পক্ষে কাজ করা বেসরকারি সংস্থা ফোরো পেনালের সর্বশেষ হিসাব অনুযায়ী, গত ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ভেনেজুয়েলায় ৩৪৪ জন রাজনৈতিক বন্দি ছিলেন। রাজনৈতিক বন্দিদের পরিবারের সদস্যরা ভেনেজুয়েলায় মার্কিন দূতাবাস এবং এল রোদেও-১ কারাগারের বাইরে নিয়মিত বিক্ষোভ করে আসছেন। বিভিন্ন বেসরকারি সংস্থা এই কারাগারকে নির্যাতনের কেন্দ্র হিসেবে বিবেচনা করে।

মুক্তিপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে ছয়জনকে ২০২০ সালে মাদুরোকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করার অভিযোগে আটক করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের চাপের মুখে রদ্রিগেজ সরকার গত ফেব্রুয়ারিতে একটি সাধারণ ক্ষমা আইন (অ্যামনেস্টি আইন) কার্যকর করে। তবে এরপরও রাজনৈতিক বন্দিদের মুক্তির প্রক্রিয়া ধীরগতিতে এগিয়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ভেনেজুয়েলায় ৩৯ রাজনৈতিক বন্দির মুক্তি, আলোচনার অগ্রগতি

সর্বশেষ হালনাগাদ : ১২:০০:২৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬