পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যে খুলনার উপকূলীয় অঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল)।
গত ২০ সেপ্টেম্বর খুলনা জেলার কয়রা উপজেলার নাকসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩২০ জন শিক্ষার্থীর হাতে ৬৪০টি আম ও মেহগনি গাছের চারা তুলে দেয় বিআইএফএফএল।
এই কর্মসূচিতে বিআইএফএফএল-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এস. এম. আনিসুজ্জামান এবং সাসটেইনেবল ফাইন্যান্স ইউনিটের প্রধান শেখ আনোয়ার সাদাতসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিআইএফএফএল জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, টেকসই উন্নয়নের প্রসার এবং বাংলাদেশে জলবায়ু সহনশীলতা বৃদ্ধির প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।


























