Dhaka ০৯:০২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

বাধ্যতামূলক সামরিক সেবার প্রস্তাবের প্রতিবাদে জার্মানিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:৩৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৩১ বার দেখা হয়েছে

জার্মানিতে বাধ্যতামূলক সামরিক সেবা চালুর সরকারি প্রস্তাবের প্রতিবাদে ক্লাস বর্জন করে রাজপথে নেমেছে ৪৫ হাজারের বেশি শিক্ষার্থী। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ১৮ বছর বয়সী তরুণদের স্বাস্থ্য পরীক্ষার জন্য তলব করা শুরু করার পর থেকেই দেশজুড়ে এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

‘স্কুল স্ট্রাইক অ্যাগেইনস্ট কনস্ক্রিপশন’ উদ্যোগের পক্ষ থেকে জানানো হয়েছে, জার্মানির ১০০টির বেশি শহরে এই কর্মসূচি পালিত হয়েছে। এর আগে প্রতিরক্ষা মন্ত্রণালয় ১৮ বছর বয়সী তরুণদের সামরিক বাহিনীতে যোগদানের উপযোগিতা যাচাইয়ের জন্য স্বাস্থ্য পরীক্ষার নোটিশ পাঠানো শুরু করে। বিক্ষোভকারীদের অভিযোগ, যাদের সামরিক বাহিনীতে যোগদানের আগ্রহ নেই বলে জানানো হয়েছিল, তাদেরও তলব করা হয়েছে।

কিল শহরের এক শিক্ষার্থী জানান, তাদের বলা হয়েছিল এই কার্যক্রম স্বেচ্ছাসেবী এবং চিকিৎসা পরীক্ষা ২০২৭ সালে শুরু হবে। কিন্তু নির্ধারিত সময়ের অনেক আগেই তার মেইলবক্সে তলবপত্র চলে এসেছে। বর্তমান সরকারের নতুন সামরিক সেবা আইন ২০২৬ সালের শুরুতে কার্যকর হওয়ার পর থেকেই এই বাধ্যবাধকতা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে। এর আওতায় ১৮ বছর বয়সী সব পুরুষকে শারীরিক সক্ষমতা ও দক্ষতা সম্পর্কিত প্রশ্নপত্র পূরণ করতে হচ্ছে।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা অবিলম্বে বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষা বন্ধ, নতুন সামরিক সেবা আইন বাতিল এবং ধাপে ধাপে বাধ্যতামূলক সামরিক নিয়োগ ফিরিয়ে আনার প্রক্রিয়া চিরতরে বন্ধের দাবি জানিয়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

বাধ্যতামূলক সামরিক সেবার প্রস্তাবের প্রতিবাদে জার্মানিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

সর্বশেষ হালনাগাদ : ০৮:৩৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬