পবিত্র মক্কা নগরীসহ সৌদি আরবের বেসামরিক ও অর্থনৈতিক অবকাঠামো লক্ষ্য করে চালানো যেকোনো হামলা মোকাবিলায় একযোগে কাজ করার অঙ্গীকার করেছে সৌদি আরব ও পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধান ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় দুই দেশের শীর্ষ সামরিক কর্মকর্তাদের এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রিন্স খালিদ সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, বৈঠকে পবিত্র নগরী মক্কা এবং দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে চালানো হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে। একই সঙ্গে যৌথ প্রতিরক্ষা চুক্তির শর্ত অনুযায়ী এসব হুমকি ও হামলা প্রতিহত করতে দুই দেশ পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করবে।























