Dhaka ০৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ইরানে জাতিসংঘের পরমাণু পরিদর্শকদের প্রবেশের অনুমতি দেওয়া হবে: পেজেশকিয়ান

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:১৯:২৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১৩ বার দেখা হয়েছে

জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের আবারও ইরানে প্রবেশের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট এই তথ্য জানান। সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছিল, ইরানে জাতিসংঘের পরমাণু পরিদর্শকদের পুনরায় প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না। জবাবে তিনি স্পষ্ট ভাষায় বলেন, এটি সম্পূর্ণ সঠিক সিদ্ধান্ত।

জাতিসংঘের পরিদর্শকদের ওপর পূর্বে আরোপিত বিভিন্ন বিধিনিষেধের বিষয়ে জানতে চাওয়া হলে পেজেশকিয়ান একই ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন। তিনি জানান, পরিদর্শকেরা যদি ইরানে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে চান, তবে আলোচনার মাধ্যমেই একটি গ্রহণযোগ্য সমঝোতা ও চুক্তিতে পৌঁছানো সম্ভব।

ইরানের প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন যে, এ বিষয়ে বর্তমানে যেসব আলোচনা চলছে, তার মাধ্যমেই নির্দিষ্ট ও জটিল বিষয়গুলো সমাধান করা যেতে পারে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ইরানে জাতিসংঘের পরমাণু পরিদর্শকদের প্রবেশের অনুমতি দেওয়া হবে: পেজেশকিয়ান

সর্বশেষ হালনাগাদ : ০৮:১৯:২৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬