ইরানকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহায়তা করার বিষয়ে চীনকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এক বৈঠকে তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে, তেহরানকে বেইজিংয়ের যেকোনো ধরনের সহযোগিতা যুক্তরাষ্ট্র কোনোভাবেই মেনে নেবে না।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ডেভিড পারডিউ জানিয়েছেন, বৈঠকের পর বেইজিং ওয়াশিংটনকে আশ্বস্ত করেছে যে তারা ইরানকে কোনো ধরনের সামরিক বা অনৈতিক সহায়তা দিচ্ছে না এবং এ বিষয়ে ইতিমধ্যে কিছু পদক্ষেপও গ্রহণ করা হয়েছে।
তবে অন্যদিকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন চাপের মুখেও চীন ইরানের সঙ্গে তাদের অর্থনৈতিক, রাজনৈতিক ও কৌশলগত সম্পর্ক বজায় রাখবে বলে তেহরানকে জানিয়েছে। বিশেষ করে নিষেধাজ্ঞা এড়িয়ে তেল বিক্রিতে চীন সহায়তা অব্যাহত রেখেছে বলে অভিযোগ রয়েছে।
এদিকে চীনা রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া জানিয়েছে, শি জিনপিং যুক্তরাষ্ট্র ও ইরানকে সংঘাত এড়াতে পুনরায় আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছেন। তবে ইরানকে সামরিক সহায়তার অভিযোগের বিষয়ে তিনি প্রকাশ্যে কোনো মন্তব্য করা থেকে বিরত থেকেছেন।























