Dhaka ০৮:১২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

রিয়াদে হুথিদের হামলায় নিন্দা জিসিসির, সৌদির পাশে থাকার ঘোষণা

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:৫২:১৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১০ বার দেখা হয়েছে

উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) সৌদি আরবের রাজধানী রিয়াদ ও খামিস মুশাইত শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে। সংস্থাটি একইসঙ্গে সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় দেশটির পাশে থাকার ঘোষণা দিয়েছে।

জিসিসির মহাসচিব জাসেম মোহাম্মদ আল-বুদাইউই এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সৌদি আরবের রিয়াদ ও খামিস মুশাইত লক্ষ্য করে হুথিদের সাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার তীব্র নিন্দা জানানো হচ্ছে।

আল-বুদাইউই আরও উল্লেখ করেন, সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় জিসিসি দেশটির পাশে রয়েছে। এসব সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়ার অধিকার সৌদি আরবের রয়েছে।

হুথিদের এমন কর্মকাণ্ডের জন্য জবাবদিহি নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন জিসিসির মহাসচিব। এর আগে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছিল, রিয়াদ অঞ্চল লক্ষ্য করে হুথিদের ছোড়া কয়েকটি ড্রোন ও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা প্রতিহত ও ধ্বংস করেছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

রিয়াদে হুথিদের হামলায় নিন্দা জিসিসির, সৌদির পাশে থাকার ঘোষণা

সর্বশেষ হালনাগাদ : ০৭:৫২:১৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬