Dhaka ০৮:১২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

জাতিসংঘে পাকিস্তানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর

  • সর্বশেষ হালনাগাদ : ১২:০১:২১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২৬ বার দেখা হয়েছে

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পাকিস্তানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ হিসেবে অভিহিত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। পাকিস্তানে ভারত সন্ত্রাসবাদে ইন্ধন দিচ্ছে—এমন অভিযোগ তুলে এক পাকিস্তানি সাংবাদিক প্রশ্ন করলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে জয়শঙ্কর এই মন্তব্য করেন এবং বক্তব্য শেষে ভারতীয় প্রতিনিধিদলকে নিয়ে কক্ষ ত্যাগ করেন।

ভারত দীর্ঘ দিন ধরেই তাদের ভূখণ্ডে সংঘটিত বিভিন্ন সন্ত্রাসী হামলায় পাকিস্তানের সীমান্তভিত্তিক গোষ্ঠীগুলোর সরাসরি জড়িত থাকার অভিযোগ করে আসছে। বিশেষ করে ২০২৫ সালের ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে প্রাণঘাতী সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের ৯টি লক্ষ্যবস্তুতে সামরিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। বাহাওয়ালপুর ও মুজাফফরাবাদসহ এসব স্থান লস্কর-ই-তৈয়বা ও জৈশ-ই-মোহাম্মদের মূল ঘাঁটি ও ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহৃত হতো বলে দাবি করে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো।

এদিকে জাতিসংঘ মানবাধিকার পরিষদেও পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করেছেন ভারতীয় কূটনীতিক ক্ষিতিজ ত্যাগী। অন্য দেশের ভূখণ্ড দখল বা সন্ত্রাসবাদ রপ্তানি না করে পাকিস্তানকে নিজেদের ভঙ্গুর অর্থনৈতিক সংকট উত্তরণে মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি। একই সঙ্গে গত জুন থেকে পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে শুরু হওয়া গণবিক্ষোভ, খাদ্য ও ওষুধের সংকট এবং বেসামরিক নাগরিক মৃত্যুর বিষয়ে তথ্য গোপন করার জন্য ইসলামাবাদকে অভিযুক্ত করে ভারতীয় প্রতিনিধিদল।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘে পাকিস্তানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর

সর্বশেষ হালনাগাদ : ১২:০১:২১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬