Dhaka ০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

হাম ও রুবেলার সুরক্ষায় দেশে শুরু দ্বিতীয় পর্যায় বিশেষ টিকাদান কর্মসূচি

  • সর্বশেষ হালনাগাদ : ১১:২৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২৪ বার দেখা হয়েছে

নিয়মিত টিকাদান কর্মসূচি থেকে বাদ পড়া শিশুদের হাম ও রুবেলা রোগ থেকে সুরক্ষায় শনিবার (২৬ সেপ্টেম্বর) থেকে দেশব্যাপী দ্বিতীয় ধাপের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় পরিচালিত এই কর্মসূচির মাধ্যমে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন কেন্দ্র থেকে প্রায় ৩৪ লাখ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সম্প্রতি সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ ও গ্যাভির সহযোগিতায় প্রথম ধাপে ১ কোটি ৮০ লাখ শিশুকে সফলভাবে টিকা প্রদান করা হয়েছিল। তবে পরবর্তীতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিতরণকালে প্রায় ৪৩ লাখ শিশু এই সুবিধার বাইরে থাকার তথ্য উঠে আসে। পরবর্তীতে অতিরিক্ত ক্যাম্পেইনের মাধ্যমে ১৯ লাখ শিশুকে টিকা দেওয়া সম্ভব হলেও বাকি থাকা ২৪ লাখ শিশু এবং গত তিন মাসে ছয় মাস বয়স পূর্ণ করা নতুন ১০ লাখ শিশুসহ মোট ৩৪ লাখ শিশুকে এই বিশেষ ধাপে টিকা দেওয়া হচ্ছে।

বর্তমানে দেশে ৫৮ লাখ ডোজ টিকার মজুদ রয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জানান, সম্ভাব্য ১০ শতাংশ অপচয় হিসাব করলেও প্রায় ৫২ লাখ কার্যকারী ডোজ অবশিষ্ট থাকবে, যা চাহিদার তুলনায় পর্যাপ্ত। জেলা প্রশাসক, সিভিল সার্জন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্বাস্থ্য কর্মকর্তাদের সরাসরি তত্ত্বাবধানে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে। নিয়মিত ইডিআই শিডিউল অনুযায়ী ৯ ও ১৫ মাস বয়সের নির্ধারিত ডোজ থেকে বাদ পড়া শিশুদের দ্রুত নিকটস্থ কেন্দ্রে এনে টিকা দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

হাম ও রুবেলার সুরক্ষায় দেশে শুরু দ্বিতীয় পর্যায় বিশেষ টিকাদান কর্মসূচি

সর্বশেষ হালনাগাদ : ১১:২৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬