Dhaka ০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

১ কোটি দক্ষ জনশক্তি পাঠাতে মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করছে

  • সর্বশেষ হালনাগাদ : ১০:৪০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৩০ বার দেখা হয়েছে

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেছেন, বাংলাদেশের মানুষকে দক্ষ করে গড়ে তোলার মধ্য দিয়ে জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করতে চায় মন্ত্রণালয়। বর্তমান সরকারের লক্ষ্য অনুযায়ী ১ কোটি দক্ষ জনশক্তি পাঠাতে মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করছে।

কোন দেশে কোন ধরনের কাজের সুযোগ আছে, সেটি চিহ্নিত করে তাদের চাহিদা অনুযায়ী আমরা জনশক্তি প্রস্তুত করছি।

বুধবার দুপুরে গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

দালালদের দৌরাত্ম্য কমানো নিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রবাসে যেতে কিছু মানুষ দালালদের খপ্পরে পড়ে প্রতারিত হয়। আমলাতান্ত্রিক জটিলতা সহজ করার জন্যও কাজ করা হচ্ছে।

দালালদের দৌরাত্ম্য বন্ধ করতে বিএসইটির কার্যক্রম অনলাইন করা হচ্ছে। এজেন্সিগুলোকে জবাবদিহির মধ্যে আনতে বিভিন্ন এলাকায় স্বীকৃতভাবে সাব-এজেন্সি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরেছেন। তিনি (তারেক রহমান) বলেছেন, ‘আই হ্যাব এ প্ল্যান’। তিনি সেই পরিকল্পনা অনুযায়ী দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন। আগামীতে তার নেতৃত্বে বাংলাদেশ হবে একটি উন্নত, সুখী ও সমৃদ্ধশালী দেশ।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

১ কোটি দক্ষ জনশক্তি পাঠাতে মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করছে

সর্বশেষ হালনাগাদ : ১০:৪০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬