Dhaka ০৫:০৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ফিলিস্তিনকে বাদ দিয়ে শান্তি আলোচনা অসম্ভব: ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান

  • সর্বশেষ হালনাগাদ : ১০:০৪:১০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২৮ বার দেখা হয়েছে

ফিলিস্তিন সংকটের সমাধান না করে বিশ্বে শান্তির কথা বলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে (ইউএনজিএ) দেওয়া বক্তব্যে তিনি ফিলিস্তিন ও গাজায় চলমান মানবিক সংকটের বিষয়টি তুলে ধরেন।

পেজেশকিয়ান বলেন, ফিলিস্তিন আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের ওপর একটি ‘ক্ষত’ হয়ে রয়েছে। আর গাজা বেসামরিক মানুষের দুর্ভোগ ঠেকাতে আন্তর্জাতিক ব্যবস্থার ব্যর্থতার প্রতীকে পরিণত হয়েছে।

ইরানের প্রেসিডেন্ট বলেন, গত কয়েক দশকে ফিলিস্তিন নিয়ে জাতিসংঘে একের পর এক প্রস্তাব গৃহীত হয়েছে। কিন্তু এর পরও দখলদারত্ব ও সহিংসতা অব্যাহত রয়েছে। তার ভাষায়, বিশ্বে যতদিন দখলদারত্ব, আগ্রাসন ও অবিচার টিকে থাকবে, ততদিন প্রতিরোধও অব্যাহত থাকবে।

গাজায় ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের প্রসঙ্গ তুলে পেজেশকিয়ান বলেন, সেখানে অব্যাহত হত্যাকাণ্ড ও ব্যাপক ধ্বংস মানুষের প্রতিরোধের ওপর বিশ্বাসকে আরও শক্তিশালী করেছে। বোমাবর্ষণ ও অবরোধের মাধ্যমে প্রতিরোধকে ধ্বংস করা যায় না—এটি মানুষের স্বাভাবিক প্রবৃত্তি।

তিনি বলেন, কোনো মানুষকে যদি তার নিজের ভূমি থেকে উচ্ছেদ করা হয়, তাহলে সে প্রতিরোধ করবে। তার বাড়িঘরে যদি বোমা হামলা, আগ্রাসন ও আক্রমণ চালানো হয়, তাহলেও সে প্রতিরোধ করবে। প্রশ্ন রেখে পেজেশকিয়ান বলেন, ‘তাদের আর কী করার আছে?’

ফিলিস্তিন প্রশ্নে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকার সমালোচনা করে ইরানের প্রেসিডেন্টের বক্তব্যে গাজায় বেসামরিক মানুষের দুর্ভোগ এবং দীর্ঘদিনের সংঘাতের অবসানের প্রয়োজনীয়তা গুরুত্ব পায়।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ফিলিস্তিনকে বাদ দিয়ে শান্তি আলোচনা অসম্ভব: ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান

সর্বশেষ হালনাগাদ : ১০:০৪:১০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬