রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও উচ্চপর্যায়ের মতবিনিময়ে মিলিত হয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। বুধবার (২৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে রাষ্ট্রের সার্বিক আইনগত স্বার্থ সংরক্ষণ, সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর গতিশীল ও কার্যকর ভূমিকা পালনের বিভিন্ন মৌলিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতির কাছে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক ও বিচারিক কার্যক্রমের সার্বিক চিত্র উপস্থাপন করেন। একই সঙ্গে রাষ্ট্রের আইনগত অধিকার ও স্বার্থ সুরক্ষায় উক্ত কার্যালয়ের পক্ষ থেকে এ পর্যন্ত গৃহীত বিভিন্ন গুরুত্বপূর্ণ আইনি পদক্ষেপ, মামলা পরিচালনা এবং সময়োপযোগী উদ্যোগের বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়।
আলোচনাকালে রাষ্ট্রপতি দেশের সাংবিধানিক শাসনব্যবস্থা সুদৃঢ় রাখা, সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠিত করা এবং গণতন্ত্রের চলমান অভিযাত্রা অব্যাহত রাখতে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার জন্য অ্যাটর্নি জেনারেলকে গুরুত্বপূর্ণ পরামর্শ ও নির্দেশনা প্রদান করেন।






















