Dhaka ০৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

সাবেক এমপি জাফর আলম কারাগারে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেপ্তার প্রদর্শন

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:১৯:০৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৮ বার দেখা হয়েছে

বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে অপহরণের পর এক বিএনপি কর্মীকে হত্যা এবং দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজার পর এক জামায়াত কর্মীকে হত্যা করার মামলায় কক্সবাজার-১ (চকোরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য মো. জাফর আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বুধবার (২৩ সেপ্টেম্বর) তাকে কারাগারে পাঠানোর এই আদেশ প্রদান করে।

মামলার বিবরণ ও ট্রাইব্যুনালের প্রসিকিউশন সূত্রে জানা গেছে, শেখ হাসিনার শাসনামলে রাজনৈতিক প্রতিপক্ষ ও বিরোধী মতাদর্শের মানুষকে দমনের যে প্রক্রিয়া পরিচালিত হয়েছিল, চকরিয়া-পেকুয়া আসনের সাবেক এমপি জাফর আলম ছিলেন তার অন্যতম সহযোগী। সাবেক এই এমপি ও তার সহযোগীরা বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে অপহরণের ঘটনায় যুক্ত ছিলেন এবং পরবর্তীতে এক বিএনপি কর্মীকে হত্যা করা হয়। এ ছাড়া দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজার পর জামায়াতে ইসলামীর এক কর্মীকে হত্যার ঘটনাতেও তার নাম উঠে এসেছে। এসব ঘটনায় নেতৃত্বের দায়ে তার বিরুদ্ধে ‘সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি’ বা ঊর্ধ্বতন নেতৃত্বের দায়ে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই দুই পৃথক হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে একটি সমন্বিত মামলা গ্রহণ করা হয়েছে। পূর্ববর্তী নির্ধারিত ধার্য তারিখে আসামি জাফর আলমের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রডাকশন ওয়ারেন্ট (হাজিরা পরোয়ানা) জারির আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেছিল। সেই পরোয়ানার ধারাবাহিকতায় বুধবার তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং শুনানি শেষে সংশ্লিষ্ট মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সাবেক এমপি জাফর আলম কারাগারে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেপ্তার প্রদর্শন

সর্বশেষ হালনাগাদ : ০৭:১৯:০৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬