Dhaka ০৭:১৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

জাতিসংঘে ফিলিস্তিনের স্বীকৃতি ও নিরাপত্তা পরিষদ সংস্কারের জোরালো দাবি এরদোয়ানের

  • সর্বশেষ হালনাগাদ : ১২:৫৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮ বার দেখা হয়েছে

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ক্ষমতার কাঠামো বদলে বিশ্বব্যবস্থাকে আরও ন্যায়সংগত করার জোর দাবি জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। একই সঙ্গে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে এখনো স্বীকৃতি দেয়নি—এমন দেশগুলোকে তাদের অবস্থান পুনর্বিবেচনা করার আহ্বান জানান তিনি।

নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে এরদোয়ান বলেন, বিশ্বে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে জাতিসংঘ তার ওপর অর্পিত দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে। প্রায় ৮১ বছর আগে যেসব লক্ষ্য ও আদর্শ সামনে রেখে এই আন্তর্জাতিক সংস্থাটি প্রতিষ্ঠিত হয়েছিল, বর্তমান কাঠামো সেই উদ্দেশ্য পূরণে পুরোপুরি অক্ষম।

নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য দেশের একচ্ছত্র আধিপত্যের কঠোর সমালোচনা করে তুর্কি প্রেসিডেন্ট বলেন, ১৯০টিরও বেশি দেশের সামগ্রিক ইচ্ছা মাত্র কয়েকটি রাষ্ট্রের সিদ্ধান্ত ও স্বার্থের ওপর নির্ভরশীল থাকতে পারে না। তিনি নিরাপত্তা পরিষদকে আরও বিস্তৃত, অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক করার স্বার্থে জরুরি ও আমূল সংস্কারের দাবি জানান।

গাজার বর্তমান পরিস্থিতি তুলে ধরে এরদোয়ান বলেন, সেখানে যে ভয়াবহ মানবিক বিপর্যয় চলছে, ন্যূনতম মানবিক বোধসম্পন্ন কোনো মানুষের পক্ষেই তার প্রতি চোখ বন্ধ করে থাকা সম্ভব নয়। গাজাকে তিনি বর্তমান সময়ের সবচেয়ে অমানবিক ও লজ্জাজনক আটক শিবির হিসেবে অভিহিত করে অবিলম্বে গাজা পুনর্গঠন শুরু এবং ইসরাইলের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়ানোর তাগিদ দেন।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাধারণ পরিষদের অধিবেশনে অনুপস্থিতির বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়ায় আব্বাস সশরীরে উপস্থিত হতে পারেননি, যা ফিলিস্তিনিদের প্রতি স্পষ্ট অবিচার এবং বিশ্ববাসীর বিবেকের জন্য লজ্জাজনক। তবে ফিলিস্তিনিদের ন্যায়সংগত অধিকার আদায়ে তুরস্ক সবসময় তাদের পক্ষে থাকবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘে ফিলিস্তিনের স্বীকৃতি ও নিরাপত্তা পরিষদ সংস্কারের জোরালো দাবি এরদোয়ানের

সর্বশেষ হালনাগাদ : ১২:৫৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬