Dhaka ০৭:১২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ইসরাইলের সম্প্রসারণবাদী নীতিকে ‘আঞ্চলিক হুমকি’ হিসেবে আখ্যা, জাতিসংঘে তীব্র সমালোচনা

  • সর্বশেষ হালনাগাদ : ১২:৩১:০১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২৫ বার দেখা হয়েছে

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে মধ্যপ্রাচ্যে ইসরাইলের আগ্রাসী ও সম্প্রসারণবাদী ভূমিকার তীব্র সমালোচনা করেছেন বিশ্ব নেতারা। জর্ডান, তুরস্ক ও কাতারের শীর্ষ নেতারা ফিলিস্তিন ও গাজায় চলমান সংঘাতের জন্য তেলআবিবের নীতিকে দায়ী করে আন্তর্জাতিক সম্প্রদায়কে জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

নিউইয়র্কে জাতিসংঘে দেওয়া ভাষণে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ ইসরাইলের কর্মকাণ্ডকে সরাসরি ‘আঞ্চলিক হুমকি’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ইসরাইলি সরকারের সম্প্রসারণবাদী নীতি কেবল প্রতিবেশি দেশের সার্বভৌমত্বই ক্ষুণ্ন করছে না, বরং সমগ্র অঞ্চলের স্থিতিশীলতা ধ্বংস করছে। বিশেষ করে দক্ষিণ সিরিয়ায় বারবার সীমান্ত লঙ্ঘন করে নতুন বাস্তবতা তৈরির কঠোর সমালোচনা করেন তিনি।

একইভাবে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান গাজায় চলমান মানবিক সংকটে ইসরাইলের অনীহার তীব্র নিন্দা জানান। তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে এক বৈঠকে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিকে ইতিহাসের অন্যতম বিপজ্জনক পর্যায় হিসেবে উল্লেখ করেন এবং আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর জোর দেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ইসরাইলের সম্প্রসারণবাদী নীতিকে ‘আঞ্চলিক হুমকি’ হিসেবে আখ্যা, জাতিসংঘে তীব্র সমালোচনা

সর্বশেষ হালনাগাদ : ১২:৩১:০১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬