প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন। মঙ্গলবার সকালে নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে অংশ নেন।
এর আগে, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজিত স্বাগত প্রাতরাশেও প্রধানমন্ত্রী তারেক রহমান তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ অংশগ্রহণ করেন। বিশ্বনেতা ও তাদের সফরসঙ্গীদের সম্মানে মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় জাতিসংঘ সদর দপ্তরে এই প্রাতরাশ অনুষ্ঠিত হয়।























