‘সবার আগে দেশ- সকলের চেষ্টায় ডেঙ্গু করবো শেষ’ – এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদী জেলায় ডেঙ্গুর প্রতিরোধ, চিকিৎসা, ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা এবং জনসচেতনতা বৃদ্ধিতে একটি কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে নরসিংদী জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের যৌথ উদ্যোগে এই সভা আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। এসময় আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার উপপরিচালক মো. শফিউল্লাহ, সিভিল সার্জন ডা. বুলবুল কবির, অতিরিক্ত পুলিশ সুপার সজিব শাহরিয়ার, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মিজানুর রহমান এবং প্রেসক্লাবের সভাপতি মাখন দাস। সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, স্কাউট ও বিএনসিসি সদস্যরাও সভায় উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক নরসিংদী জেলায় ডেঙ্গু মোকাবিলায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান জানান।


























