Dhaka ০৪:৪০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

এশিয়ান গেমসে সাইফউদ্দিনের বদলি হিসেবে আলিসের নাম আলোচনায়

  • সর্বশেষ হালনাগাদ : ১০:৪৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ২৪ বার দেখা হয়েছে

ইনজুরির কারণে আসন্ন এশিয়ান গেমস ক্রিকেটে অংশ নিতে পারছেন না পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তার পরিবর্তে দলে অন্তর্ভুক্তির জন্য রহস্য স্পিনার আলিস আল ইসলামের নাম আলোচনায় এসেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

তবে আলিসের অন্তর্ভুক্তির বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। কোচিং স্টাফরা এ বিষয়ে তাদের শেষ সিদ্ধান্ত জানাবেন বলে ওই সূত্র জানিয়েছে।

এর আগে গত ১৯ সেপ্টেম্বর অনুশীলনের সময় বোলিং করতে গিয়ে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান সাইফউদ্দিন। পরবর্তীতে এমআরআই রিপোর্টে তার চোট গুরুতর বলে ধরা পড়ে। জাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলাম খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, পুনর্বাসন প্রক্রিয়ার পর সাইফউদ্দিনের মাঠে ফিরতে প্রায় তিন সপ্তাহ সময় লাগতে পারে।

সাইফউদ্দিনের ছিটকে যাওয়ার বিষয়টি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে (বিওএ) জানিয়েছে বিসিবি। গেমস কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে একজন বিকল্প ক্রিকেটারের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

আগামী ২৪ সেপ্টেম্বর জাপানের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। ২৮ সেপ্টেম্বর বেলা ১১টায় কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কারা হবে, তা প্রথম পর্বের ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করবে। জাপান, হংকং, মালয়েশিয়া, নেপাল ও ওমানের মধ্যে যেকোনো একটি দল হতে পারে সেই প্রতিপক্ষ।

কোয়ার্টার ফাইনালে জয় পেলে ১ অক্টোবর সকাল ৯টায় প্রথম সেমিফাইনালে খেলবে বাংলাদেশ দল। সেই ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে শ্রীলঙ্কা।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

এশিয়ান গেমসে সাইফউদ্দিনের বদলি হিসেবে আলিসের নাম আলোচনায়

সর্বশেষ হালনাগাদ : ১০:৪৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬