Dhaka ০১:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
যুবকদের বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণ দেবে সরকার অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি : তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ-তুরস্ক কৌশলগত সম্পর্ক নতুন উচ্চতায় নিতে ঢাকা ও আঙ্কারার অঙ্গীকার ককটেল ফুটিয়ে খুনি হাসিনাকে আর কখনো দেশে ফেরানো যাবে না: আমানউল্লাহ আমান কার্যক্রম নিষিদ্ধের পাশাপাশি আওয়ামী লীগের প্রচারণাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী সাজার বিরুদ্ধে আপিল না করায় দেশে ফিরলেই হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে: রাষ্ট্রপতি ধর্মমন্ত্রীর উপস্থিতিতে সৌদিতে হজ চুক্তি স্বাক্ষরিত, কোটা বাড়াল ৫ হাজার আজ ঐতিহাসিক শহীদ নূর হোসেন দিবস জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

গাংনীতে ঘরের ফটকে কাফনের কাপড়ে মোড়ানো পুতুল ও তাবিজ উদ্ধার, এলাকায় আতঙ্ক

  • সর্বশেষ হালনাগাদ : ০২:৩১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ১৬ বার দেখা হয়েছে

মেহেরপুরের গাংনী উপজেলার বাওট গ্রামে এক বৃদ্ধার বসতবাড়ির প্রবেশপথে কাফনের কাপড়ে মোড়ানো পুতুল, বেশ কয়েকটি তাবিজ, ধারালো পিন ও গোলাপজলসহ কিছু রহস্যজনক বস্তু উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ঘটনাটি জানাজানি হলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক কৌতূহল ও উদ্বেগের সৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, ভোরের দিকে পথচারীরা সড়ক দিয়ে যাওয়ার সময় বাড়ির প্রধান ফটকের সামনে সাদা কাপড়ে মোড়ানো পুতুলটি দেখতে পান। পুতুলটির শরীরে অসংখ্য ধারালো পিন গেঁথে রাখা হয়েছিল এবং এর সাথে চারটি তাবিজ বাঁধা অবস্থায় ছিল। পাশে একটি গোলাপজলের বোতলও রাখা ছিল। ধারণা করা হচ্ছে, কাউকে ভয়ভীতি দেখানো বা আতঙ্কে রাখার উদ্দেশ্যে রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এসব রেখে গেছে।

বাড়ির মালিক বৃদ্ধা আবেশা খাতুন জানান, সকালে ঘুম থেকে উঠে গেটের সামনে এমন ভয়ংকর দৃশ্য দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। কারো সঙ্গে কোনো শত্রুতা না থাকা সত্ত্বেও কারা এমন ঘটনা ঘটিয়েছে তা তিনি বুঝতে পারছেন না। এ ঘটনায় নিরাপত্তার স্বার্থে সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত করার জন্য তিনি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ জানিয়েছেন।

গাংনী থানার অফিসার ইনচার্জ মুহাদ্দিদ মোর্শেদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে বস্তুগুলো উদ্ধার করেছে। বিষয়টি কাউকে আতঙ্কে ফেলার জন্য করা হয়েছে কি না তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে এখন পর্যন্ত লিখিত অভিযোগ জমা না পড়লেও তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়

অপরাধ দমনে মোহাম্মদপুরে আধুনিক ক্যামেরা চালু

গাংনীতে ঘরের ফটকে কাফনের কাপড়ে মোড়ানো পুতুল ও তাবিজ উদ্ধার, এলাকায় আতঙ্ক

সর্বশেষ হালনাগাদ : ০২:৩১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬