Dhaka ০১:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
যুবকদের বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণ দেবে সরকার অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি : তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ-তুরস্ক কৌশলগত সম্পর্ক নতুন উচ্চতায় নিতে ঢাকা ও আঙ্কারার অঙ্গীকার ককটেল ফুটিয়ে খুনি হাসিনাকে আর কখনো দেশে ফেরানো যাবে না: আমানউল্লাহ আমান কার্যক্রম নিষিদ্ধের পাশাপাশি আওয়ামী লীগের প্রচারণাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী সাজার বিরুদ্ধে আপিল না করায় দেশে ফিরলেই হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে: রাষ্ট্রপতি ধর্মমন্ত্রীর উপস্থিতিতে সৌদিতে হজ চুক্তি স্বাক্ষরিত, কোটা বাড়াল ৫ হাজার আজ ঐতিহাসিক শহীদ নূর হোসেন দিবস জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

ভারতীয় চলচ্চিত্রের প্রথম নারী পরিচালক ফাতমা বেগমের ভূমিকায় ঋতুপর্ণা

  • সর্বশেষ হালনাগাদ : ০৯:১৬:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ২০ বার দেখা হয়েছে

ভারতীয় চলচ্চিত্রের প্রথম মহিলা পরিচালক ফাতমা বেগমের জীবনী অবলম্বনে তৈরি হচ্ছে নতুন বাংলা ছবি ‘ফাতমা’। এই ছবিতে ফাতমার চরিত্রে অভিনয় করবেন ঋতুপর্ণা সেনগুপ্ত।

ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে প্রথম মহিলা পরিচালক হিসেবে পরিচিত ফাতমা বেগম। অথচ সময়ের সঙ্গে সঙ্গে বিস্মৃতির আড়ালে চলে গেছে তাঁর নাম এবং তাঁর অসামান্য অবদান। এবার সেই পথিকৃৎ নারীর জীবন ও চলচ্চিত্র-যাত্রাকে কেন্দ্র করেই তৈরি হতে চলেছে ‘ফাতমা’। অরোরা ফিল্ম করপোরেশনের প্রযোজনায় ছবিটি পরিচালনা করছেন নবাগত পরিচালক অতনু রায়। অঞ্জন বসু প্রযোজিত এবং অরোরা ফিল্ম করপোরেশন নিবেদিত ‘ফাতমা’ ছবির শুটিং শুরু হওয়ার কথা আগামী বছরের প্রথম দিকে। পেশায় প্রতিষ্ঠিত সাংবাদিক অতনুর চলচ্চিত্র পরিচালনায় হাতেখড়ি হতে চলেছে এই ছবির মাধ্যমে।

১৯২৬ সালে মুক্তিপ্রাপ্ত ফাতমা বেগম পরিচালিত ‘বুলবুল-এ-পারিস্তান’ ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এক উল্লেখযোগ্য মাইলফলক। ছবিটির নির্মাণের শতবর্ষকে কেন্দ্র করেই তৈরি হচ্ছে ‘ফাতমা’। তবে এটি নিছক কোনো জীবনীচিত্র বা বায়োপিক নয়। বরং নতুন প্রজন্মের কাছে ফাতমা বেগমের জীবন ও কাজকে নতুন করে পরিচিত করানোর পাশাপাশি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসের এক বিস্মৃত অধ্যায়কে তুলে ধরাই এই ছবির অন্যতম উদ্দেশ্য।

১৯২২ সালে তিন মেয়ে সুলতানা, জুবেইদা ও শাহজাদিকে সঙ্গে নিয়ে মুম্বাই পাড়ি জমান ফাতমা বেগম। অভিনেত্রী হিসেবে চলচ্চিত্রজগতে কাজ শুরু করলেও অল্প সময়ের মধ্যেই নিজের পরিচিতি তৈরি করেন। পরবর্তী সময়ে ‘ফাতমা ফিল্মস’ নামক নিজস্ব প্রযোজনা সংস্থা ও স্টুডিও গড়ে তোলেন তিনি। সেই প্রযোজনা সংস্থার ব্যানারে নির্মাণ করেন ‘বুলবুল-এ-পারিস্তান’। ছবি তৈরিতে ব্যবহার হয় হাতে তৈরি অপটিক্যাল ট্রিকস, মিনিয়েচার সেট এবং হাতে ঘোরানো ক্যামেরার মতো অভিনব প্রযুক্তিগত কৌশল। তাঁর মেয়ে জুবেইদাও পরবর্তী সময়ে তৎকালীন চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় মুখ হয়ে ওঠেন। কিন্তু সময়ের স্রোতে হারিয়ে যায় সেই স্বাধীন স্টুডিও। আগুনে পুড়ে নষ্ট হয়ে যায় তাঁর ছবির নাইট্রেট ফিল্মের রিলগুলোও। এই ইতিহাস, সাফল্য, সংগ্রাম এবং বিস্মৃতির নানা অধ্যায়ই উঠে আসবে ‘ফাতমা’ ছবিতে। ছবিতে ফাতমা বেগমের দুই মেয়ের চরিত্রে অভিনয় করছেন আনন্দরূপা চক্রবর্তী ও রাতাশ্রী দত্ত।

জনপ্রিয়

অপরাধ দমনে মোহাম্মদপুরে আধুনিক ক্যামেরা চালু

ভারতীয় চলচ্চিত্রের প্রথম নারী পরিচালক ফাতমা বেগমের ভূমিকায় ঋতুপর্ণা

সর্বশেষ হালনাগাদ : ০৯:১৬:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬