Dhaka ০১:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
যুবকদের বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণ দেবে সরকার অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি : তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ-তুরস্ক কৌশলগত সম্পর্ক নতুন উচ্চতায় নিতে ঢাকা ও আঙ্কারার অঙ্গীকার ককটেল ফুটিয়ে খুনি হাসিনাকে আর কখনো দেশে ফেরানো যাবে না: আমানউল্লাহ আমান কার্যক্রম নিষিদ্ধের পাশাপাশি আওয়ামী লীগের প্রচারণাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী সাজার বিরুদ্ধে আপিল না করায় দেশে ফিরলেই হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে: রাষ্ট্রপতি ধর্মমন্ত্রীর উপস্থিতিতে সৌদিতে হজ চুক্তি স্বাক্ষরিত, কোটা বাড়াল ৫ হাজার আজ ঐতিহাসিক শহীদ নূর হোসেন দিবস জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

পরীমণির বিতর্কিত কর্মকাণ্ড: ক্ষুব্ধ শোবিজ তারকারা

  • সর্বশেষ হালনাগাদ : ০৯:১৫:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ১৮ বার দেখা হয়েছে

চিত্রনায়িকা পরীমণিকে ঘিরে গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানান আলোচনা-সমালোচনা। ঢালিউডের এই চিত্রনায়িকাকে ঘিরে নিত্যনতুন বিতর্কের যেন শেষ নেই। কিছুদিন পরপর বিতর্কিত কর্মকাণ্ডের জন্ম দিয়ে সমালোচিত হওয়াই যেন এখন তাঁর অভ্যাসে পরিণত হয়েছে। এর জন্য মামলা ও জেলের ঘানিও টানতে হয়েছে তাঁকে।

তবুও থেমে নেই তাঁর বিতর্কিত কর্মকাণ্ড। তার মধ্যে এসবের জন্য কোনো অনুশোচনাও নেই। সম্প্রতি ঢাকার আদালত চত্বরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে পরীমণির অশালীন আচরণের উত্তাপ শেষ না হতেই আবারও নতুন বিতর্কের জন্ম দেন তিনি। গত রবিবার রাজধানীর একটি ফ্যাশন শোতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করে এমন সব বিতর্ক জন্ম দেওয়ার পরও গতকাল এক ভিডিওবার্তায় চিত্রনায়িকা পরীমণি বলেন, ‘আপনি একজন মানুষকে সরি বলাবেন, বা আশা করেন যে একজন মানুষ আপনাকে সরি বলবে তার ভুলের জন্য। কিন্তু কীভাবে সরি বলাবেন? একজন মানুষের গলা টিপে ধরে, মেরে ফেলার হুমকি দিয়ে কি সরি বলানো যায়? সম্ভব?’ নিজের ব্যবহৃত একটি গালির প্রসঙ্গ টেনে অভিনেত্রী বলেন, ‘একটা শুয়োরের বাচ্চাকে শুয়োরের বাচ্চা বলেছি বলে খুবই ভুল করে ফেলেছি। এর জন্য যদি আমি সরি বলি, তাহলে কী আমাকে বলতে হবে, তুমি গালিগালাজ করতে পারবা না? তুমি একটা মেয়ে মানুষ, তোমাকে এখানে-সেখানে ধরুক, যা ইচ্ছা তাই করুক, তুমি জীবনেও এটা নিয়ে কথা বলতে পারবা না, তোমাকে সরি বলতে হবে।’ নিজের বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, ‘সরি ধুয়ে পানি খা।’ তাঁর বিতর্কিত কর্মকাণ্ডে মুখ খুলেছেন খোদ শোবিজ অঙ্গনের বাসিন্দারা। কয়েকজন শিল্পীর প্রতিক্রিয়া এখানে তুলে ধরা হলো:

অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয় গত সোমবার এক ভিডিও বার্তায় বলেন, ‘আমি যারপরনাই অবাক হইছি পরীমণির লাইভ দেখে। গত রাত থেকে যে ঘটনা দেখলাম লাইভ থেকে তার আঙুল দেখানো এবং স্যরি বলার সময় সে যেভাবে ব্যাখ্যা করলেন, যা বললেন, তাতে আমি খুবই অবাক হইছি। আসলে আর কোনো কিছু বলার ভাষা নেই। খুব সহজেই এর একটা সমাধান হতে পারত, কিন্তু এখন এটা কি সমাধানের পথে আছে, জানি না। আসলে সাংবাদিক ইলিয়াস ভাই যেভাবে মানুষকে দেখিয়ে দিছে যে, পরীমণি কীভাবে ব্লক করছে। উনার স্টাইলটা আমার ভালোই লাগছে।’ জয় আরও বলেন, ‘বাট একজন শিল্পী হিসেবে আমি চাইছিলাম, পরীমণির এই ঘটনাটা সমাধান হয়ে যাক, সমাধানের জন্য পরীমণির দিক থেকে এগিয়ে আসাটা উচিত ছিল, কিন্তু পরীমণি নাছোড়বান্দা। সে কোনোভাবেই সে যে ভুল করছে এটা স্বীকার করবে না এবং সে মনেই করে না যে, কোনো ভুল হইছে। খুবই দুঃখজনক বিষয়টা, সাংবাদিকরা কীভাবে এটাকে দেখছে, কীভাবে এটাকে হজম করবে, পরীমণির পরবর্তী অ্যাকশন কী হবে, মানে আসলে এখন সোশ্যাল মিডিয়া পরীমণিময় হয়ে গেছে। সো, এটাও কি এক ধরনের পাবলিসিটি হচ্ছে কিনা কিংবা ও কি এটাই চাইছে কিনা, বা ও এটাকে এনজয় করছে কিনা; কিংবা আমি আরেকটা জিনিস ভাবি যে ও এত পাওয়ারটা কোত্থেকে পায়, ও কী খায়, কিংবা ওর পেছনে কে আছে, তো পাওয়ারটা কোত্থা থেকে আসে। অথবা ও কি এরকমই আত্মবিশ্বাসী, কাউকে কেয়ার করে না। কিন্তু সমাজে চলতে গেলে তো কেয়ার করতে হয়, সবাইকে নিয়ে চলতে হয়, এটাই তো নিয়ম তার তো কাজ করতে হবে, কাজ করতে গিয়ে গতকাল যে ঘটনার শিকার সে হইছে এই নিরাপত্তাহীনতা নিয়ে সে কি বলতে পারবে? কারণ এখন তো দেখা যাচ্ছে, পাবলিক সেন্টিমেন্ট তার বিপক্ষে চলে গেছে।’ তিনি আরও বলেন, ‘এটা সে বুদ্ধিমত্তার সঙ্গে সমাধান করতে পারত, কিন্তু ভেরি স্যরি, মায়া লাগছে, মেয়েটার জন্য যে, আসলে বড় ধরনের বিপদে পড়ে গেছে।’

চিত্রনায়িকা পরীমণিকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের ঘটনায় মুখ খুলেছেন ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী রিনা খান। তাঁর মতে, পরীমণির এমন আচরণ শুধু একজন শিল্পীর ভাবমূর্তি ক্ষুণ্ন করে না, বরং পুরো শিল্পী সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। পরীমণির আচরণকে পুরো শিল্পী সমাজের জন্য কলঙ্ক উল্লেখ করে রিনা খান আরও বলেন, ‘আমি কেন হাজার হাজার মানুষের সামনে খারাপ কথা বলব? এটা এক শিল্পীর না, পুরো শিল্পী জাতির ওপর কলঙ্ক।’

অভিনেতা ও নির্মাতা হাসান জাহাঙ্গীর এক ভিডিও বার্তায় বলেন, ‘এক পরীমণি বারোটা বাজাচ্ছে, আসলে এ মুহূর্তে আমি পরীমণিকে চিনি না, পরীমণিকে না চেনার কারণ হচ্ছে পরীমণি একটা মেয়ে, একটা নারী, এই নারী হয়ে কোর্টের আঙিনায় এতগুলো পুরুষ লোকের সামনে একটা নারী মানুষ কখনই এভাবে কথা বলতে পারে না, গালাগালির তো একটা ধরন থাকে, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির এত সিনিয়র সিনিয়র শিল্পী আছেন ববিতা ম্যাডাম, শাবানা ম্যাডাম, সোহেল রানা ভাই, আলমগীর ভাই, মৌসুমী ম্যাডাম, পপি, পূর্ণিমা, শাবনূর, ওরা তৈরি করেছেন গুড উইল, আর এক পরীমণি সব পানিতে ভাসাইয়া দিল। তাঁরাও নায়িকা সেও নায়িকা, ডিফারেন্টটা কোথায়? চেহারা সুন্দর হলেই কী, মানুষ চিনলেই কী। পরীমণি যতবার বিতর্কিত হয় ততবার আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির বদনাম হয়। মিডিয়ায় কোনো নায়িকা আমার মনে হয় না, এখন পরিচয় দেয় যে, আমি ফিল্ম স্টার। দেশ-বিদেশ থেকে ফোন আসছে। চলচ্চিত্র, বিশেষ করে শিল্পীদের মানসম্মান ইজ্জত সে রাখেনি। সাংবাদিক যদি অপরাধ করে থাকে, সেটার কিন্তু সিস্টেম আছে, তার সঙ্গে তো লোকজন ছিল, ডেকে নিয়ে আসত যে, ওই সাংবাদিককে ডাকেন, ভাইয়া আপনি আমাকে ব্যাড টার্চ করছেন এটা তো ঠিক করেন নাই। কিন্তু একজন শিল্পী হয়ে আমাদের দেশে কোনো নায়িকা এরকম অশ্লীলভাবে ওপেন গালাগালি করে, কে করে, একটা উদাহরণ দিক, তাহলে সে শিল্পী হয় কীভাবে? শিল্পীর মধ্যে তো মানবতা থাকতে হবে। কথাবার্তায় মাধুর্য ও বিনয় থাকতে হবে। সে সেলিব্রিটি, মানুষ তাকে দেখবে, শুনবে, জানবে, তার কাছ থেকে অনেক কিছু শিখবে। তার কাছ থেকে এখন কী শিখল, এটা যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির কত বড় ক্ষতি হয়েছে। সে তো একটা মেয়ে মানুষ, এ মুহূর্তে আমি এ জন্য বললাম যে তাকে চিনি না, মানে এমন কিছু কথা দেশ-বিদেশ থেকে শুনছি, যা শুনে আমার লজ্জা লাগছে। লজ্জায় চলতে পারছি না। পরীমণি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির একজন সুন্দরী নায়িকা, সে যেই ছবি করুক, ছবি রিলিজ হয়েছে, মানুষ তাকে চিনে। পরীমণি নিজেই বলতে পারবে না তার কোন ছবিটি হিট হয়েছে। এই যে মানুষ লেখালিখি করছে তার সিনেমার চেয়ে বয়ফ্রেন্ড বেশি। বিয়ে করছে বেশি, সিনেমার নাম বলতে পারছে না, এসব আমাদের চলচ্চিত্রের মানুষের জন্য দুঃখজনক। আর সাংবাদিক-শিল্পীরা তো ভাই ভাই। এই বন্ধনটা তো ছিন্ন করছে সে।’

এদিকে পরীমণির অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেতা হিরো আলম। তিনি বলেন, ‘মিডিয়ার কারণে আজ আমি হিরো আলম। তাই আজকে যারা সেলিব্রিটি হয়েছেন, তারা মিডিয়াপারসনদের জন্য হয়েছেন।’ হিরো আলম আরও বলেন, ‘নায়িকা পরীমণি আপা সাংবাদিককে যে গালিগালাজ করেছেন, এটা খুবই দুঃখজনক ও লজ্জাজনক। পরীমণি আপা আপনি সাংবাদিক ভাইদের কাছে ক্ষমা চান।’

জনপ্রিয়

অপরাধ দমনে মোহাম্মদপুরে আধুনিক ক্যামেরা চালু

পরীমণির বিতর্কিত কর্মকাণ্ড: ক্ষুব্ধ শোবিজ তারকারা

সর্বশেষ হালনাগাদ : ০৯:১৫:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬