Dhaka ০১:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
যুবকদের বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণ দেবে সরকার অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি : তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ-তুরস্ক কৌশলগত সম্পর্ক নতুন উচ্চতায় নিতে ঢাকা ও আঙ্কারার অঙ্গীকার ককটেল ফুটিয়ে খুনি হাসিনাকে আর কখনো দেশে ফেরানো যাবে না: আমানউল্লাহ আমান কার্যক্রম নিষিদ্ধের পাশাপাশি আওয়ামী লীগের প্রচারণাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী সাজার বিরুদ্ধে আপিল না করায় দেশে ফিরলেই হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে: রাষ্ট্রপতি ধর্মমন্ত্রীর উপস্থিতিতে সৌদিতে হজ চুক্তি স্বাক্ষরিত, কোটা বাড়াল ৫ হাজার আজ ঐতিহাসিক শহীদ নূর হোসেন দিবস জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ: ঢাকায় বিশেষ সংগীতানুষ্ঠান

  • সর্বশেষ হালনাগাদ : ০৯:১৫:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ১৯ বার দেখা হয়েছে

বাংলা চলচ্চিত্র ও সংগীতের স্বর্ণযুগের স্মৃতি ফিরিয়ে আনতে ঢাকায় আয়োজন করা হচ্ছে বিশেষ সংগীতানুষ্ঠান ‘মহানায়ক উত্তম কুমারের কণ্ঠসংগীত’। মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে আগামী ৩ ডিসেম্বর এই আয়োজন করবে সাংস্কৃতিক সংগঠন জলতরঙ্গ। এটি অনুষ্ঠিত হবে বিশ্ব সাহিত্যকেন্দ্রের প্রধান মিলনায়তনে, সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে সংগীত পরিবেশনা।

বাংলা নাগরিক গানের সমৃদ্ধ ঐতিহ্য এবং উত্তম কুমারের চলচ্চিত্র জীবনের সঙ্গে জড়িয়ে থাকা কালজয়ী গানগুলোই থাকবে এ আয়োজনের মূল আকর্ষণ। হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, মান্না দে, মানবেন্দ্র মুখোপাধ্যায় ও কিশোর কুমারসহ কিংবদন্তি শিল্পীদের কণ্ঠে জনপ্রিয় হওয়া গান পরিবেশন করা হবে অনুষ্ঠানে।

উত্তম কুমার শুধু অভিনয়শিল্পী হিসেবেই নন, বাংলা সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ হিসেবেও পরিচিত। তাঁর পর্দার উপস্থিতিকে আরও স্মরণীয় করে তুলেছিল এসব কিংবদন্তি সংগীতশিল্পীর কণ্ঠ। তাঁদের গাওয়া অসংখ্য গান আজও বাঙালির স্মৃতি ও আবেগে জায়গা করে আছে। আয়োজকদের প্রত্যাশা, এই সংগীতসন্ধ্যার মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্র ও সংগীতের স্বর্ণযুগের আবহ নতুন করে উপভোগ করতে পারবেন দর্শক-শ্রোতারা। একই সঙ্গে মহানায়ক উত্তম কুমার ও তাঁর চলচ্চিত্রের সঙ্গে যুক্ত কিংবদন্তি সংগীতশিল্পীদের প্রতি জানানো হবে শ্রদ্ধা।

জনপ্রিয়

অপরাধ দমনে মোহাম্মদপুরে আধুনিক ক্যামেরা চালু

মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ: ঢাকায় বিশেষ সংগীতানুষ্ঠান

সর্বশেষ হালনাগাদ : ০৯:১৫:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬