ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র চাপের মুখে খুব অল্প সময়ের মধ্যেই ইরানের ওপর পারমাণবিক হামলা চালাতে পারে মার্কিন প্রশাসন। বিশিষ্ট মার্কিন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক টাকার কার্লসন এমন আশঙ্কার কথা জানিয়েছেন। তার মতে, এই সম্ভাব্য হামলার প্রধান লক্ষ্যবস্তু হতে পারে ইরানের মধ্যাঞ্চলে অবস্থিত অত্যন্ত গোপনীয় ভূগর্ভস্থ স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেন’।
কার্লসনের দাবি, প্রচলিত কোনো মার্কিন অস্ত্র দিয়ে পাহাড়ে অবস্থিত এই ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংস করা সম্ভব নয়—এমন জোরালো যুক্তিতেই পারমাণবিক হামলার পক্ষে চাপ দিচ্ছেন নেতানিয়াহু। তবে এই ধরনের পদক্ষেপে মধ্যপ্রাচ্যজুড়ে মারাত্মক বিপর্যয় এবং বৈশ্বিক নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়তে পারে বলে সতর্ক করেছেন এই রাজনৈতিক বিশ্লেষক।























