Dhaka ০৫:০৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

মোসাদের সহায়তায় ব্রাজিল ছেড়েছেন পরাজিত প্রার্থী ফ্লাভিও বলসোনারো

  • সর্বশেষ হালনাগাদ : ০৯:২৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের এক কর্মকর্তার সহায়তায় ব্রাজিলের নির্বাচনে পরাজিত প্রার্থী ফ্লাভিও বলসোনারো দেশত্যাগ করেছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন ব্রাজিল। দেশটির একটি নিরাপত্তা সংস্থার তদন্তের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করা হয়েছে। ওই সময় বলসোনারোর ওপর বিদেশভ্রমণের আদালতের নিষেধাজ্ঞা ছিল।

প্রতিবেদন অনুযায়ী, ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের আগেই দেশত্যাগের এই পরিকল্পনা করা হয়। এতে আর্জেন্টিনা ও যুক্তরাষ্ট্রে অবস্থানরত কয়েকজন ব্যক্তি জড়িত ছিলেন। সাবেক ওই ইসরাইলি গোয়েন্দা কর্মকর্তা, যিনি পরবর্তীতে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেছেন, ১৯ অক্টোবর ব্রাজিলে পৌঁছান। দ্বিতীয় দফার ভোটের ছয় দিন আগে তিনি ব্রাসিলিয়া থেকে আর্জেন্টিনা সীমান্ত পর্যন্ত বলসোনারোর সঙ্গে ছিলেন।

ব্রাজিলের তদন্তকারীরা নিরাপত্তা ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেশটির ফোজ দো ইগুয়াসু শহর থেকে আর্জেন্টিনার পুয়ের্তো ইগুয়াসু শহরকে সংযোগকারী তানক্রেদো নেভেস সেতু দিয়ে দুটি বাণিজ্যিক ভ্যান পার হওয়ার তথ্য শনাক্ত করেছেন। তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, একটি ভ্যানে ছিলেন বলসোনারো ও মোসাদের সাবেক ওই কর্মকর্তা। অন্য ভ্যানটিতে ছিলেন বলসোনারোর স্ত্রী ও দুই মেয়ে।

আর্জেন্টিনায় পৌঁছানোর পর বলসোনারো ও তার পরিবারের সদস্যরা বায়রেস ফ্লাই নামের একটি আর্জেন্টাইন বিমান সংস্থার পরিচালিত গালফস্ট্রিম জি৪০০ মডেলের ব্যক্তিগত উড়োজাহাজে ওঠেন। উড়োজাহাজটি যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করে এবং পথে ইকুয়েডরের গুয়ায়াকিলে যাত্রাবিরতি শেষে ফ্লোরিডার মায়ামির ওপা-লক্কা এক্সিকিউটিভ বিমানবন্দরে অবতরণ করে। সিএনএন ব্রাজিলের প্রতিবেদনে এসব তথ্য জানানো হলেও মোসাদের সাবেক ওই কর্মকর্তার পরিচয় প্রকাশ করা হয়নি।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

মোসাদের সহায়তায় ব্রাজিল ছেড়েছেন পরাজিত প্রার্থী ফ্লাভিও বলসোনারো

সর্বশেষ হালনাগাদ : ০৯:২৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬