Dhaka ০৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

দিল্লিতে ‘ইন্ডিয়া’ জোটের ব্যাপক বিক্ষোভ, নিরাপত্তাব্যবস্থা জোরদার

  • সর্বশেষ হালনাগাদ : ০৯:১৪:০০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

দিল্লিতে কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোটের বিক্ষোভ-মিছিল শুরু হয়েছে। রামলীলা ময়দানে ভিড় জমাতে শুরু করেছেন বিজেপিবিরোধী জোটের সমর্থকরা। রোববার ভোর থেকেই সেখানে জমায়েত হতে দেখা যায় তাদের।

ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সংশোধন’ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ‘চলো দিল্লি’ কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করা হয়েছে।

বিরোধীদের এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। শুধু প্রতিবাদস্থলেই মোতায়েন করা হয়েছে প্রায় ১০ হাজার পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্য।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী কনট প্লেস-মিন্টো রোডের সংযোগস্থল থেকে মিছিল নিয়ে বের হবেন বলে কথা রয়েছে। এছাড়া, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনদেরও মিছিলে অংশ নেওয়ার কথা রয়েছে। মিছিল শেষ হবে রামলীলা ময়দানে গিয়ে। দিল্লির রাস্তায় রাস্তায় পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে। ভিড় নিয়ন্ত্রণের জন্য সব রকম প্রস্তুতি রাখা হয়েছে। শহরজুড়ে ২৫০টির বেশি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে।

রামলীলা ময়দানে ইতোমধ্যে অনেকেই জড়ো হয়েছেন। সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের মিছিল এরই মধ্যে সেখানে পৌঁছে গেছে। কর্মসূচির জন্য দিল্লির একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। রামলীলা ময়দানে সর্বোচ্চ ৫০ থেকে ৫৫ হাজার মানুষের জমায়েত সম্ভব। পুলিশ জানিয়েছে, তার বেশি জমায়েতের সম্ভাবনা তৈরি হলে গন্তব্যে পৌঁছোনোর আগেই ভিড় আটকে দেওয়া হতে পারে। তবে বিরোধীদের দাবি, ১০ লাখ মানুষের জমায়েত হবে।

‘ইন্ডিয়া’র কর্মসূচির পাল্টা হিসেবে রোববারই দিল্লিতে মিছিল করবে বিজেপি। ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গার স্মরণে পাল্টা সমাবেশের ডাক দিয়েছে ক্ষমতাসীন বিজেপি। দুই পক্ষের পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

দিল্লিতে ‘ইন্ডিয়া’ জোটের ব্যাপক বিক্ষোভ, নিরাপত্তাব্যবস্থা জোরদার

সর্বশেষ হালনাগাদ : ০৯:১৪:০০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬