Dhaka ০৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

গণমাধ্যমের ওপর সরাসরি আক্রমণ: ‘আমার দেশ’ ছিঁড়ে ফেলার ঘটনায় ডিইউজে’র তীব্র নিন্দা

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:৪৯:৩০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান প্রকাশ্যে ‘আমার দেশ’ পত্রিকা ছিঁড়ে ফেলা এবং সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে আক্রমণাত্মক ও বিদ্বেষমূলক মন্তব্য করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। এই ঘটনাকে গণমাধ্যমের ওপর সরাসরি আক্রমণ হিসেবে উল্লেখ করেছে সংগঠনটি।

গত শনিবার সন্ধ্যায় প্রকাশিত ‘আমার দেশ’ পত্রিকার একটি প্রতিবেদনের জবাবে রাশেদ খান তার ভিডিও বার্তায় ওই প্রতিক্রিয়া জানান। তার এই ঔদ্ধত্যপূর্ণ আচরণের প্রতিবাদে রোববার এক বিবৃতিতে ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম গভীর ক্ষোভ প্রকাশ করেন।

বিবৃতিতে ডিইউজে নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর মতো দায়িত্বশীল ও গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত থেকে সংবাদপত্র ছিঁড়ে ফেলার দৃশ্য ভিডিও করে প্রচার করা গণমাধ্যমের ওপর সরাসরি আক্রমণের শামিল। এই আচরণের মাধ্যমে তিনি সংবাদপত্রের স্বাধীনতার মৌলিক নীতিকেই অস্বীকার করেছেন।

নেতৃবৃন্দ আরও বলেন, ‘আমার দেশ’ বা অন্য কোনো সংবাদপত্রের খবরে সংক্ষুব্ধ ব্যক্তি প্রতিবাদ পাঠাতে পারতেন, প্রেস কাউন্সিলে যেতে পারতেন, এমনকি আইনের আশ্রয়ও নিতে পারতেন। কিন্তু এ ধরনের কোনো পদক্ষেপ না নিয়ে ফেসবুকে ভিডিও প্রচার করে সংবাদপত্র সম্পর্কে রাশেদ খান কী বার্তা দিলেন? সরকারের দায়িত্বশীল পদে থেকে এভাবে পত্রিকা ছিঁড়ে ফেলা স্পষ্টতই উসকানিমূলক আচরণ। সরকারের একজন দায়িত্বশীল ব্যক্তির কাছে এমন আচরণ অপ্রত্যাশিত।

সম্প্রতি প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ও ‘আম-জনতা দল’-এর সদস্য সচিব তারেক রহমান ‘আমার দেশ’-এর একটি পুরোনো খবরকে কেন্দ্র করে সম্পাদক মাহমুদুর রহমানকে আইনের আওতায় আনার যে দাবি জানিয়েছেন, তাকেও উসকানিমূলক ও সম্পাদককে সরাসরি হুমকি প্রদানের শামিল বলে উল্লেখ করেন ডিইউজে নেতারা।

নেতৃবৃন্দ বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগ ‘আমার দেশ’ পত্রিকা ছিঁড়ে ফেলা, আগুন দেওয়া এবং পত্রিকা অফিসে হামলার মতো ঘটনা ঘটিয়েছিল। বর্তমানে রাশেদ খানের মতো ব্যক্তিরাও একই ধরনের অনাকাঙ্ক্ষিত উসকানি দিয়ে যাচ্ছেন। ডিইউজে নেতৃবৃন্দ এ ধরনের আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

গণমাধ্যমের ওপর সরাসরি আক্রমণ: ‘আমার দেশ’ ছিঁড়ে ফেলার ঘটনায় ডিইউজে’র তীব্র নিন্দা

সর্বশেষ হালনাগাদ : ০৮:৪৯:৩০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬