Dhaka ০৫:২৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ইরানে নতুন হামলা হলে যুদ্ধ হবে দীর্ঘস্থায়ী, ট্রাম্পের নিয়ন্ত্রণ থাকবে না: ইরান

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:৩৯:১৭ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

ইরানের প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাঘি হুঁশিয়ারি দিয়েছেন যে, দেশটির ওপর নতুন করে কোনো হামলা চালানো হলে তার জবাব হবে আরও দীর্ঘস্থায়ী ও কঠোর। তিনি স্পষ্ট জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইলেও এই যুদ্ধের অবসান ঘটাতে পারবেন না বা এর মেয়াদ নির্ধারণ করতে পারবেন না।

প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ইরানের ওপর যেকোনো হামলার জবাব ‘সমানুপাতিক, সিদ্ধান্তমূলক ও কার্যকরভাবে’ দেওয়া হবে। যারা ইরানকে হুমকি দিচ্ছে, তারা দেশটির আত্মরক্ষামূলক পদক্ষেপের পরিধি, সময় অথবা পরিণতি নির্ধারণ করতে পারবে না বলেও তিনি সতর্ক করেন।

এর আগেও একাধিকবার ইরানের কর্মকর্তারা সতর্ক করে বলেছেন যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে কোনো সংঘাত শুরু হলে তা পূর্বের যেকোনো যুদ্ধের চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে এবং ওয়াশিংটন এর সময়কাল নির্ধারণে অক্ষম হবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা শুরু করলে প্রায় ৪০ দিন ধরে তীব্র সামরিক সংঘাত চলেছিল। এপ্রিল মাসে লড়াইয়ের তীব্রতা কিছুটা কমলেও এরপরও দুই পক্ষের মধ্যে বিচ্ছিন্নভাবে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ইরানে নতুন হামলা হলে যুদ্ধ হবে দীর্ঘস্থায়ী, ট্রাম্পের নিয়ন্ত্রণ থাকবে না: ইরান

সর্বশেষ হালনাগাদ : ০৮:৩৯:১৭ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬