Dhaka ০৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

স্থিতিশীল ইয়েমেন ছাড়া আঞ্চলিক নিরাপত্তা অসম্ভব: আফরাহ আল-জুবা

  • সর্বশেষ হালনাগাদ : ১১:২২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ১০ বার দেখা হয়েছে

ইয়েমেন রাষ্ট্রে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা অর্জিত না হলে মধ্যপ্রাচ্যে টেকসই আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠা করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পশ্চিমা সমর্থিত সরকারের পররাষ্ট্রমন্ত্রী আফরাহ আল-জুবা। তিনি বলেছেন, ইয়েমেনের ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন ও পুনরুদ্ধার করা সংশ্লিষ্ট সকলেরই যৌথ দায়িত্ব।

বাহরাইনে আয়োজিত মর্যাদাপূর্ণ ‘মানামা ডায়ালগ’ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তার মাধ্যমেও তিনি তার অবস্থান স্পষ্ট করেন। আফরাহ আল-জুবা বলেন, দেশের প্রতিটি ভূখণ্ডে বৈধ রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা করা ছাড়া ইয়েমেনের স্থিতিশীলতা আনা সম্ভব নয়। অস্ত্র ধারণের ক্ষমতা এবং যুদ্ধ ও শান্তির মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কেবল বৈধ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের হাতেই থাকা উচিত।

এ সময় তিনি তাইজ শহর অবরুদ্ধ করে রাখার তীব্র নিন্দা জানিয়ে হুথি গোষ্ঠীর এই পদক্ষেপকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে উল্লেখ করেন। অবিলম্বে এই অবরোধ তুলে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কঠোর পদক্ষেপের আহ্বান জানান ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী। উল্লেখ্য, গত সেপ্টেম্বর থেকে ইয়েমেনে সংঘাত নতুন করে তীব্র আকার ধারণ করায় আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

স্থিতিশীল ইয়েমেন ছাড়া আঞ্চলিক নিরাপত্তা অসম্ভব: আফরাহ আল-জুবা

সর্বশেষ হালনাগাদ : ১১:২২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬