Dhaka ০৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ইরান সংঘাত থেকে ফায়দা লুটছে তেল কোম্পানিগুলো: সিনেটর স্যান্ডার্স

  • সর্বশেষ হালনাগাদ : ১১:২২:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের চলমান উত্তেজনা ও যুদ্ধকে কেন্দ্র করে বিশ্বের বড় তেল কোম্পানিগুলো অস্বাভাবিক মুনাফা অর্জন করছে। এর ফলে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় চরম আর্থিক চাপের মুখে পড়েছেন সাধারণ ও শ্রমজীবী মানুষ। এই পরিস্থিতিতে মুনাফাখোর তেল কোম্পানিগুলোর তীব্র সমালোচনা করেছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে স্যান্ডার্স বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম ৩৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময়ে জ্বালানি খাতের শীর্ষ প্রতিষ্ঠান এক্সনমোবিলের মুনাফা ১৩০ শতাংশ, শেভরনের মুনাফা ১৮৫ শতাংশ এবং শেলের মুনাফা প্রায় দ্বিগুণ হয়েছে। সাধারণ মানুষ যখন জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে, তখন এই বহুজাতিক কোম্পানিগুলো বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে।

স্যান্ডার্স আরও উল্লেখ করেন যে, বর্তমান এই সংকটময় পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে চরম উদাসীনতা দেখানো হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাধারণ মানুষের স্বার্থরক্ষায় জ্বালানি খাতের ওপর কঠোর নজরদারি বাড়ানোর দাবি জানান এই মার্কিন আইনপ্রণেতা।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ইরান সংঘাত থেকে ফায়দা লুটছে তেল কোম্পানিগুলো: সিনেটর স্যান্ডার্স

সর্বশেষ হালনাগাদ : ১১:২২:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬