Dhaka ০৪:০০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ইয়েমেনে তীব্র সংঘর্ষে নতুন করে বাস্তুচ্যুত তিন লাখ মানুষ, সংকটে অন্তঃসত্ত্বারা

  • সর্বশেষ হালনাগাদ : ১১:২১:২২ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে

ইয়েমেনে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার পর থেকে অন্তত ২ লাখ ৯০ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। গত আগস্টে যুদ্ধ তীব্র আকার ধারণ করার পর এই মানবিক সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা (ওসিএইচএ)। বাস্তুচ্যুত এই মানুষের মধ্যে ৬ হাজার ১০০ জন অন্তঃসত্ত্বা নারী রয়েছেন, যাদের মধ্যে কয়েকশ নারীর আসন্ন দুই সপ্তাহের মধ্যে সন্তান জন্ম দেওয়ার কথা রয়েছে।

ইয়েমেনের পশ্চিমা সমর্থিত সরকারের অনুগত বাহিনী এবং ইরান সমর্থিত হুথিদের মধ্যে তাইজ প্রদেশ ও উপকূলীয় এলাকায় লড়াই তীব্র হওয়ায় হাজারো মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। এর ফলে দেশটিতে খাদ্য ও জ্বালানির দাম হু হু করে বাড়ছে এবং শরণার্থীরা মারাত্মক ঝুঁকির মুখে পড়েছেন।

এদিকে সংঘাত কেবল ইয়েমেনের মধ্যেই সীমাবদ্ধ না থেকে সীমান্ত পেরিয়ে সৌদি আরবেও ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক সময়ে রিয়াদ ও দক্ষিণাঞ্চল লক্ষ্য করে নিক্ষিপ্ত একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট, যদিও হুথিরা এই ধরনের হামলার অভিযোগ অস্বীকার করেছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ইয়েমেনে তীব্র সংঘর্ষে নতুন করে বাস্তুচ্যুত তিন লাখ মানুষ, সংকটে অন্তঃসত্ত্বারা

সর্বশেষ হালনাগাদ : ১১:২১:২২ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬