Dhaka ০৬:১৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

নিষেধাজ্ঞা শেষ, মধ্যরাতে সাগরে ইলিশ শিকারে নামছেন বাঁশখালীর ১৫ হাজার জেলে

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:০১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে

মা ইলিশ সংরক্ষণে সরকারের দেওয়া টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ বুধবার মধ্যরাতে সাগরের বুকে মাছ শিকারে নামছেন চট্টগ্রামের বাঁশখালীর প্রায় ১৫ হাজার জেলে। এই মুহূর্তের জন্য দীর্ঘ প্রতীক্ষায় ছিলেন তারা। এ উপলক্ষে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করে ছয় শতাধিক ফিশিং ট্রলার প্রস্তুত রাখা হয়েছে।

বাঁশখালী ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি ও শেখেরখীল ফাঁড়ির মুখের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আবদু শুক্কুর এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ ২৯ অক্টোবর মধ্যরাতেই শেষ হচ্ছে ২২ দিনের এই সরকারি নিষেধাজ্ঞা। দীর্ঘ বিরতি কাটিয়ে মৎস্যজীবীরা আবারও সাগরের রুপালি ইলিশ ও অন্যান্য সামুদ্রিক মাছ শিকারে জলযানে ভাসবেন।

নিষেধাজ্ঞা শেষের খবর ছড়িয়ে পড়ায় বাঁশখালীর ছনুয়া, খুদুকখালী, খাটখালী ঘাট, শেখেরখীল ফাঁড়ির মুখ, বাংলাবাজার, জালিয়াখালী নতুন বাজার ও খানখানাবাদসহ বিভিন্ন ঘাটে ফিরে এসেছে চিরচেনা কর্মচঞ্চলতা। জেলেরা ট্রলার পরিষ্কার করা, ইঞ্জিন মেরামত এবং জাল গোছানোর কাজ শেষ করে সাগরে রওনা হওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় জেলে আবদুল মজিদ। আরেক জেলে বিমল জলদাস জানান, মাছ ধরা বন্ধ থাকায় চরম দেনা আর সংসার চালানোর অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হয়েছে তাদের। এখন নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় বুক বেঁধে সাগরে যাচ্ছেন তারা।

সরেজমিনে খাটখালী ঘাট ও ফাঁড়ির মুখে দেখা গেছে, গভীর সাগরে মাছ ধরার জন্য ট্রলারগুলোতে পর্যাপ্ত বরফ, খাদ্যসামগ্রী এবং তেল মজুত করা হচ্ছে। তবে জেলেরা গভীর সমুদ্রে জলদস্যুর আক্রমণ ও অন্যান্য দেশের জেলেদের অনুপ্রবেশ রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

নিষেধাজ্ঞা শেষ, মধ্যরাতে সাগরে ইলিশ শিকারে নামছেন বাঁশখালীর ১৫ হাজার জেলে

সর্বশেষ হালনাগাদ : ০৭:০১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬