কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর পূর্ব আকাশে যুক্তরাষ্ট্রের তৈরি আরেকটি ‘এমকিউ-১’ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এটি ছিল মঙ্গলবার ভোর থেকে শুরু হওয়া অভিযানগুলোর মধ্যে এই ধরনের দ্বিতীয় ঘটনা।
আইআরজিসি আরও জানিয়েছে, হরমুজ প্রণালী ও এর আশেপাশের এলাকায় সম্প্রতি পরিচালিত বিভিন্ন অভিযানে এ নিয়ে মোট চারটি মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরানি বাহিনী। এই ঘটনা মধ্যপ্রাচ্যের চলমান সামরিক উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে।
উল্লেখ্য, এমকিউ-১ ড্রোন প্রধানত নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজে ব্যবহৃত হয়। তবে এর কিছু বিশেষ সংস্করণ অস্ত্র বহনেও সক্ষম। হরমুজ প্রণালীতে আকাশসীমা ও ড্রোনকে কেন্দ্র করে তৈরি হওয়া এই সামরিক উত্তেজনা আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।























