Dhaka ০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ, ইসি বলছে ভোট শান্তিপূর্ণ

  • সর্বশেষ হালনাগাদ : ০৬:৪৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ১২ বার দেখা হয়েছে

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ঘিরে দিনভর ছিল রাজনৈতিক উত্তেজনা ও নানা অভিযোগ। ভোটগ্রহণ চলাকালীন বিরোধী দলগুলো নির্বাচনে ব্যাপক অনিয়ম, কারচুপি এবং নির্দিষ্ট প্রতীকে জোরপূর্বক সিল মারার অভিযোগ করেছে।

নির্বাচন চলাকালে ১১ দলীয় ঐক্য ও জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অভিযোগ করা হয় যে, কয়েকটি কেন্দ্রে ভোটারদের ভয়ভীতি দেখানো হয়েছে এবং নিরপেক্ষ পরিবেশ বজায় রাখতে স্থানীয় প্রশাসন ব্যর্থ হয়েছে। বিরোধী প্রার্থীরা সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দিয়ে জানান, ভোটে কোনো প্রকার সূক্ষ্ম কারচুপি বা সিল মারার ঘটনা ঘটলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

তবে দিন শেষে ঢাকা থেকে ডিজিটাল মনিটরিং ও কেন্দ্র তদারকি শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জানান, বিরোধী প্রার্থীর উত্থাপিত অনিয়মের কোনো দৃশ্যমান প্রমাণ নির্বাচন কমিশন (ইসি) পায়নি। নির্বাচন ভবন থেকে সিসিটিভি ক্যামেরা এবং মাঠ পর্যায়ের নজরদারির মাধ্যমে সার্বক্ষণিক তদারকি করা হয়েছে উল্লেখ করে ইসি দাবি করে, ভোট প্রদান প্রক্রিয়া সার্বিকভাবে শান্তিপূর্ণ ছিল এবং ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয় এবং গত ১০ সেপ্টেম্বর নির্বাচন কমিশন (ইসি) উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।

এই উপনির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁরা হলেন—রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম (হাতপাখা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের আব্দুল আলীম নিজামী (বটগাছ) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ, ইসি বলছে ভোট শান্তিপূর্ণ

সর্বশেষ হালনাগাদ : ০৬:৪৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬