ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট গণনা চলছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৪৮টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে, যেখানে ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফয়সল আমীন তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন।
ঘোষিত ৪৮ কেন্দ্রের ফলাফলে মির্জা ফয়সল আমীন পেয়েছেন ৫৫ হাজার ৪২৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ৩১১ ভোট। তাঁদের ভোটের ব্যবধান ৩২ হাজার ১১৬।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আসনটিতে মোট ১৮৫টি কেন্দ্র রয়েছে এবং কোনো কেন্দ্রে ভোট স্থগিত হয়নি। বাকি কেন্দ্রগুলোর ফলাফল প্রকাশের প্রক্রিয়া বর্তমানে অব্যাহত আছে।


























