রাজধানীর মিরপুর-১ নম্বর গোলচত্বর এলাকার ফুটপাত দখলমুক্ত করা ও অবৈধ স্থাপনা উচ্ছেদে পুনরায় অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বুধবার সকালে প্রথম দফায় অভিযান চালানোর পর বিকেলে দ্বিতীয় দফায় এ কার্যক্রম শুরু হবে।
ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খানের নেতৃত্বে বেলা ১১টায় প্রথম অভিযানটি পরিচালিত হয়। পরে জনসংযোগ কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, বিকেল ৫টায় মিরপুর-১ গোলচত্বরের ফুটওভার ব্রিজের নিচ থেকে দ্বিতীয় দফার অভিযান শুরু করা হবে।
অভিযান চলাকালে ডিএনসিসি প্রশাসক বলেন, নগরবাসীকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী পর্যায়ক্রমে ঢাকার ফুটপাতগুলো দখলমুক্ত করা হবে। পথচারীদের চলাচলের রাস্তা বন্ধ করে দোকানপাট ও মার্কেট নির্মাণের সমালোচনা করে তিনি জানান, ফুটপাত দিয়ে মানুষ স্বাচ্ছন্দ্যে চলাচল না করা পর্যন্ত ডিএনসিসির এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।






















