Dhaka ০৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিসায় কাজের কোনো সুযোগ নেই: মার্কিন দূতাবাস

  • সর্বশেষ হালনাগাদ : ০৩:৪৫:১২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ২৪ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন সতর্কবার্তা জারি করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। এই ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে চাকরি বা কোনো ধরনের কাজ করার অনুমতি নেই বলে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে।

বুধবার ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাস তাদের অফিশিয়াল ওয়েবসাইটে এই বিশেষ বার্তা প্রকাশ করে। বার্তায় বলা হয়, ভ্রমণের সিদ্ধান্ত নেওয়ার আগে ভিসার যাবতীয় নিয়মাবলী ভালোভাবে জেনে নেওয়া প্রয়োজন। বি১/বি২ ভিসার আওতায় কেবল ব্যবসায়িক বৈঠক, সম্মেলনে অংশগ্রহণ বা বিভিন্ন চুক্তি সংক্রান্ত আলোচনায় অংশ নেওয়া যায়।

দূতাবাসের পক্ষ থেকে আরও উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রে কোনো ধরনের কাজ বা চাকরি করতে চাইলে আবেদনকারীকে অবশ্যই সঠিক ক্যাটাগরির পৃথক ভিসার জন্য আবেদন করতে হবে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিসায় কাজের কোনো সুযোগ নেই: মার্কিন দূতাবাস

সর্বশেষ হালনাগাদ : ০৩:৪৫:১২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬