Dhaka ০৭:১৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

২০২৭ সালের মধ্যে নিরাপদ সড়ক আইন বাস্তবায়নের ঘোষণা সড়ক মন্ত্রীর

  • সর্বশেষ হালনাগাদ : ০৩:৪৩:০৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ২০ বার দেখা হয়েছে

আগামী ২০২৭ সালের মধ্যে নিরাপদ সড়ক আইন পুরোপুরি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন সড়ক ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। সড়ক দুর্ঘটনা রোধে প্রযুক্তির ব্যবহার বাড়ানো, ট্রাফিক ব্যবস্থাপনায় সংস্কার এবং সংশ্লিষ্টদের জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বুধবার রাজধানীর সড়ক ভবনে আয়োজিত এক আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, চালকদের বেপরোয়া মনোভাব, অদক্ষতা এবং ফিটনেসবিহীন গাড়ি চলাচলেই প্রধানত দুর্ঘটনা ঘটছে। একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ও সঠিক ব্যবস্থাপনা গ্রহণ করতে পারলে প্রায় ২০ শতাংশ দুর্ঘটনা কমানো সম্ভব বলে তিনি অভিমত প্রকাশ করেন।

শেখ রবিউল আলম আরও বলেন, সড়কে নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব শুধু এককভাবে সরকারের নয়, এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রযুক্তির প্রয়োগ বাড়ানোর পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা পুনর্বিন্যাসের তাগিদ দিয়ে মন্ত্রী জানান, নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

২০২৭ সালের মধ্যে নিরাপদ সড়ক আইন বাস্তবায়নের ঘোষণা সড়ক মন্ত্রীর

সর্বশেষ হালনাগাদ : ০৩:৪৩:০৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬