Dhaka ০২:২৯ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

স্তন ক্যানসার সচেতনতায় ঢাকা থেকে বরিশালে গোলাপি সড়ক শোভাযাত্রা

  • সর্বশেষ হালনাগাদ : ০৩:৩২:১০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ২০ বার দেখা হয়েছে

অক্টোবর মাসের স্তন ক্যানসার সচেতনতা কর্মসূচির অংশ হিসেবে ঢাকা থেকে বরিশালে একটি বিশেষ ‘গোলাপি সড়ক শোভাযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের উদ্যোগে আয়োজিত দুদিনের এই কর্মসূচিতে অংশ নেন চিকিৎসকসহ বিভিন্ন পেশার ৪০ জনের একটি দল। ক্যানসার রোগতত্ত্ব ও প্রতিরোধ বিশেষজ্ঞ এবং ফোরামের প্রধান সমন্বয়ক অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিনের আমন্ত্রণে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ থেকে যাত্রা শুরু করে এই বহর।

যাত্রাপথে মুন্সীগঞ্জের শ্রীনগর ও ফরিদপুরের ভাঙ্গায় থেমে পথসভা ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পরবর্তীতে বরিশালের গৌরনদী হয়ে সদরে পৌঁছান দলের সদস্যরা। সেখানকার বেলস পার্কসহ বিভিন্ন অলিগলিতে সাধারণ মানুষের মধ্যে ক্যানসারের প্রাথমিক লক্ষণ ও করণীয় সংবলিত লিফলেট বিতরণ করা হয় এবং পথসভায় ক্যানসারের শারীরিক, মানসিক ও অর্থনৈতিক প্রভাব তুলে ধরেন চিকিৎসকরা।

কর্মসূচির দ্বিতীয় দিনে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন ও ডা. নাঈমুল ইসলাম হাসিব। তারা জানান, প্রাথমিক অবস্থায় ক্যানসার ধরা পড়লে চিকিৎসায় পুরোপুরি সুস্থ হওয়ার সম্ভাবনা ৯৫ শতাংশের বেশি। এরপর মাদারীপুর ও শরীয়তপুরের বিভিন্ন স্থানে সচেতনতামূলক কার্যক্রম শেষ করে প্রতিনিধি দলটি ঢাকায় ফিরে আসে।

জনপ্রিয়

বিগ ব্যাশে মুস্তাফিজকে বরণ করতে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বিশেষ ‘দ্য ফিজ বে’ গ্যালারি

স্তন ক্যানসার সচেতনতায় ঢাকা থেকে বরিশালে গোলাপি সড়ক শোভাযাত্রা

সর্বশেষ হালনাগাদ : ০৩:৩২:১০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬