Dhaka ০২:২৯ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

এক দিনে হামের উপসর্গ ও সংক্রমণে ৭ জনের মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক

  • সর্বশেষ হালনাগাদ : ১০:৫৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৯৫ জন রোগী শনাক্ত হয়েছেন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে মারা যাওয়া ব্যক্তি একজন শিশু এবং বাকি ছয়জন হামের নানা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে শুরু করে এ পর্যন্ত সারা দেশে সন্দেহজনক হামজনিত কারণে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৫ জনে। পাশাপাশি, নিশ্চিত হামে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ১০৫ জন। দেশে হামের এই প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে টিকাদান কর্মসূচি ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। চিকিৎসকরা বলছেন, শিশুদের ক্ষেত্রে হামের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা জরুরি।

জনপ্রিয়

বিগ ব্যাশে মুস্তাফিজকে বরণ করতে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বিশেষ ‘দ্য ফিজ বে’ গ্যালারি

এক দিনে হামের উপসর্গ ও সংক্রমণে ৭ জনের মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক

সর্বশেষ হালনাগাদ : ১০:৫৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬