Dhaka ০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

সৌদি আরবের আভা ও নাজরানে জরুরি সতর্কতা জারি, প্রবাসীদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ

  • সর্বশেষ হালনাগাদ : ১০:৩৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ১৩ বার দেখা হয়েছে

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আভা ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান শহরে সম্ভাব্য নিরাপত্তা হুমকির কারণে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। এই সময়ে শহর দুটিতে অবস্থানরত প্রবাসীসহ সকল বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জাতীয় জরুরি আগাম সতর্কীকরণ ব্যবস্থার মাধ্যমে বাসিন্দাদের সতর্ক করে। সম্ভাব্য বিপদের আশঙ্কায় সাইরেন বাজানো হয় এবং নিরাপত্তা নির্দেশনা অনুসরণের পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে প্রবাসীসহ স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছে।

সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিক সতর্কবার্তায় কী ধরনের হুমকি তৈরি হয়েছিল, সেই বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনাও ঘটেছে কি না, তা স্পষ্ট নয়।

উল্লেখ্য, ইয়েমেনের হুথি গোষ্ঠী ও সৌদি আরবের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে দেশটির বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে একাধিকবার নিরাপত্তা সতর্কতা জারি করা হয়। হুথি গোষ্ঠী সৌদি আরবের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে। অন্যদিকে সৌদি নেতৃত্বাধীন জোটও হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছে।

তবে আভা ও নাজরানে মঙ্গলবার জারি করা সতর্কতার সঙ্গে কোনো নির্দিষ্ট ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সৌদি আরবের আভা ও নাজরানে জরুরি সতর্কতা জারি, প্রবাসীদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ

সর্বশেষ হালনাগাদ : ১০:৩৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬