Dhaka ০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

এনসিপি মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের পক্ষ নিয়েছে: আব্দুল কাদের

  • সর্বশেষ হালনাগাদ : ০২:১০:৫২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ১২ বার দেখা হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের মন্তব্য করেছেন যে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের শরিক দল মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের পক্ষ নিয়েছে। তিনি দাবি করেন, একজন বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদ না করে এনসিপি নীরব সমর্থন দিয়েছে।

রবিবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আব্দুল কাদের এমন মন্তব্য করেন। তিনি জানান, গণ-অভ্যুত্থানের ধ্বজাধারী এনসিপির রাজনীতি নিয়ে কথা বলার প্রয়োজন মনে করেন না তিনি। তবে ইতিহাসের দায়ে কিছু বিষয়ে নোকতা দিয়ে রাখা জরুরি।

পিরোজপুরে একজন বীর মুক্তিযোদ্ধার দাফনে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ প্রসঙ্গে কাদের বলেন, এমন অমানবিক ঘটনার পর এনসিপি সাংগঠনিকভাবে সম্পূর্ণ নির্বিকার ও নির্লিপ্ত ছিল। আনুষ্ঠানিক কোনো বিবৃতি তো দূরে থাক, কোনো একজন নেতা সোশ্যাল মিডিয়াতেও একটি টুঁ শব্দ করেননি। মৃত ব্যক্তি মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিত ছিলেন। এ ক্ষেত্রে এনসিপি তাদের শরিক দল মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের পক্ষ নিয়েছে এবং নীরব সমর্থন দিয়েছে। অথচ তারা নাকি মুক্তিযুদ্ধকে ওউন করেন। এটিই তাদের ওউন করার নমুনা।

আব্দুল কাদের আরও দাবি করেন, সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আলোচিত গরুভোজের নেতৃত্বে এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তির বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব ছিলেন। তিনি প্রশ্ন তোলেন, তাহলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের আয়োজক কারা? অথচ ছাত্রশক্তি-শিবির এবং মজলিসের এমন উসকানিমূলক কর্মকাণ্ডের পর এনসিপি নেতা নাহিদ ইসলাম দাবি করেছেন, দুর্গাপূজা শান্তিপূর্ণ হওয়ার ক্রেডিট নাকি বিরোধী দলের; সরকারের না।

কাদের দাবি করেন, চট্টগ্রাম প্রেস ক্লাবে নারীকে ফ্লাইং কিক থেকে শুরু করে জামায়াত নেতা গাজী নজরুলের বিকৃত যৌনলালসার শিকার হয়ে জীবন দেওয়া সেই অসহায় তরুণী— এমন নিপীড়িত-নির্যাতিত কোনো নারীর পক্ষে এনসিপির নারী নেতৃত্ব কিংবা দলীয় নেতারা টুঁ শব্দ করেননি। তিনি বলেন, ভিকটিমদের পাশে দাঁড়ায়নি; তারা রাজনৈতিক কারণে আন্দোলন করেছিল হাতিয়ায় শাপলা কলিতে ভোট দেওয়ার জেরে ধর্ষণের মিথ্যা প্রোপাগান্ডার ঘটনায়। অথচ তাদের নতুন বন্দোবস্তে নাকি নারীদের অধিকার রক্ষার বিষয়টি অগ্রভাগে।

আব্দুল কাদের বলেন, মাদরাসায় এত এত শিশু বিকৃত যৌনলালসার শিকার হচ্ছেন, এ ব্যাপারে এনসিপি নেতাদের মুখে কোনো রা নেই। এটাই হচ্ছে জামায়াত পরিচালনাধীন এনসিপির মধ্যপন্থী রাজনীতি, মুক্তিযুদ্ধ, সাম্প্রদায়িক সম্প্রীতি, নারীর অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ এবং সর্বোপরি নতুন বন্দোবস্তের নমুনা।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

এনসিপি মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের পক্ষ নিয়েছে: আব্দুল কাদের

সর্বশেষ হালনাগাদ : ০২:১০:৫২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬