Dhaka ০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

জামায়াত-শিবিরের থাবা থেকে দেশকে রক্ষা করা সবার নৈতিক দায়িত্ব: রাশেদ খাঁন

  • সর্বশেষ হালনাগাদ : ০২:১০:১৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ৩০ বার দেখা হয়েছে

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন বলেছেন, যারা ক্ষমতায় না গিয়েই ভিন্নমতের মানুষের জানাজা-দাফনে বাধা দিচ্ছে, তারা কখনো ক্ষমতায় গেলে আরও বর্বর হবে। তিনি মন্তব্য করেন, জামায়াত-শিবিরের থাবা থেকে দেশকে রক্ষা করা সবার নৈতিক দায়িত্ব।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা লেখেন। পোস্টে তিনি উল্লেখ করেন, জামায়াত-এনসিপির আদর্শিক নেতা শহীদ ওসমান হাদি বলেছিলেন, আমরা আমাদের শত্রুর সঙ্গেও ইনসাফ চাই! আসলে সেই ইনসাফ কি মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়া?

তিনি আরও লেখেন, জামায়াতের প্রয়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার সাক্ষী হওয়ার কারণে মানিক পশারীর জানাজা হতে দেয়নি জামায়াতে ইসলামী। এমনকি মোবাইলের আলোতে দুই মেয়ে ও এক বোন মিলে কবর খুঁড়ে দাফন সম্পন্ন করেছেন। এটিই জামায়াত-শিবিরের বর্বরতা।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী আরও লেখেন, জামায়াতের প্রক্সি সংগঠন এনসিপির ৮০ শতাংশ নেতাকর্মী যেহেতু জামায়াত-শিবিরের সাবেক নেতাকর্মী, সুতরাং নতুন এই প্রক্সি দলটির অধিকাংশ নেতাকর্মী জামায়াত-শিবিরের মতোই বর্বর। এই দলটির জন্মই হয়েছে জামায়াত-শিবির কোনো বিপদে পড়লে তাদের রক্ষা করার জন্য। প্রতিনিয়ত তারা সেটিই করে যাচ্ছে।

পোস্টে তিনি লেখেন, আগামীতে জামায়াতের কাছ থেকে আসন ছাড় পাওয়ার জন্য এনসিপি নেতাদের মধ্যে জামায়াতি বর্বরতাকে তোষামোদ করার এক ধরনের প্রতিযোগিতা লক্ষ করা যাচ্ছে।

নতুন বন্দোবস্তের নামে এনসিপি বর্তমানে জামায়াতি বর্বরতাকে বৈধতা দেওয়ার রাজনীতি করছে উল্লেখ করে তিনি লেখেন, এটাই কি তরুণদের কাছ থেকে মানুষ প্রত্যাশা করেছিল? অবশ্য ছাগল চোর, ল্যাপটপ চোর, নারী ও আর্থিক কেলেঙ্কারিতে জর্জরিতদের কাছ থেকে এর চেয়ে আর বেশি কিছু কীভাবেই বা প্রত্যাশা করা যায়!

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

জামায়াত-শিবিরের থাবা থেকে দেশকে রক্ষা করা সবার নৈতিক দায়িত্ব: রাশেদ খাঁন

সর্বশেষ হালনাগাদ : ০২:১০:১৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬