Dhaka ০৩:৩০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২

  • সর্বশেষ হালনাগাদ : ১২:৪৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ১৮ বার দেখা হয়েছে

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে ক্ষুব্ধ জনতা ও স্থানীয়দের গণপিটুনিতে দুই ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রবিবার (২৫ অক্টোবর) ভোরের দিকে উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর বাগেরহাট গ্রামের উত্তর পানাপুকুর সংলগ্ন একটি নির্জন ধানক্ষেতে এই সহিংসতার ঘটনা ঘটে।

গণপিটুনিতে প্রাণ হারানো দুই ব্যক্তি হলেন—কচুয়া সরদারপাড়া এলাকার বাসিন্দা এজারুল ওরফে রেজাউল কানা (৪৫) এবং কোলকোন্দ ইউনিয়ন এলাকার বাসিন্দা সাদিকুল ইসলাম (২৫)।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় বাসিন্দাদের বরাতে পাওয়া তথ্যে জানা যায়, ভোরের দিকে বাগপুর এলাকার স্থানীয় বাসিন্দা সোহেল মিয়ার নিজ বাড়ি থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা চালাই চোর চক্র। বিষয়টি তৎক্ষণাৎ বাড়ির মালিক সোহেল টের পেয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করেন। তাঁর আর্ত চিৎকার শুনে নিকটস্থ মসজিদের মাইক থেকে তাৎক্ষণিকভাবে ‘চোর, চোর’ বলে জোর মাইকিং ও ঘোষণা দেওয়া হয়।

মসজিদের সেই ঘোষণা শুনে ফজরের নামাজ আদায় করতে আসা সাধারণ মুসল্লি এবং আশপাশের শত শত উৎসুক জনতা ঐক্যবদ্ধ হয়ে অটোরিকশাসহ পালিয়ে যেতে থাকা দুই চোরকে ধাওয়া করেন। ধাওয়া খেয়ে একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তিরা অটোরিকশাটি রাস্তায় ফেলে রেখে প্রাণ বাঁচাতে দৌড়ে পালানোর চেষ্টা চালান। কিন্তু তাতে শেষ রক্ষা হয়নি; সোহেল মিয়ার বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার পশ্চিমে উত্তর পানাপুকুর এলাকার একটি ধানক্ষেতের ভেতর থেকে ক্ষুব্ধ জনতা ঘেরাও করে তাদের ধরে ফেলেন। পরবর্তীতে সেখানে উপস্থিত চরম উত্তেজিত জনতার বেধড়ক মারধর ও পিটুনিতে ঘটনাস্থলেই ওই দুই ব্যক্তির মৃত্যু হয়।

ঘটনার নিশ্চিত করে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সবুর জানান, প্রাথমিক তদন্ত ও স্থানীয়দের প্রাথমিক ভাষ্য অনুযায়ী, ব্যাটারিচালিত অটোরিকশা চুরির ঘটনাকে কেন্দ্র করেই ক্ষুব্ধ ও উত্তেজিত জনতার অনাকাঙ্ক্ষিত পিটুনিতে দুই ব্যক্তির মৃত্যু ঘটেছে।

তিনি আরও উল্লেখ করেন যে, ঘটনার পর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত দুই ব্যক্তির সুরতহাল শেষ করে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ময়নাতদন্ত সম্পাদনের পাশাপাশি ঘটনার বিষয়ে ভুক্তভোগী ও অভিযোগকারীদের সাথে কথা বলে আইনগত প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২

সর্বশেষ হালনাগাদ : ১২:৪৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬